× Banner
সর্বশেষ
সরকারের নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী খাল-নদী খনন কার্যক্রম শুরু হয়েছে – সুলতান সালাউদ্দিন টুকু থানাগুলোকে দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর রাজধানীর অপরাধ দমনে শীর্ষ সন্ত্রাসীদের তালিকা হালনাগাদ হচ্ছে – ডিএমপি কমিশনার গণমাধ্যমের কার্যকারিতা বিনষ্ট করছে মালিকপক্ষও – তথ্যমন্ত্রী বিয়ের পিঁড়িতে বসা হল না সৈকতের হঠাৎ রমনা থানা পরিদর্শন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী নানা সংকটে ব্যাহত হরিণাকুন্ডু হাসপাতালের স্বাস্থ্যসেবা সিএসি অ্যাওয়ার্ড পেলেন আরজেএফ চেয়ারম্যান এসএম জহিরুল ইসলাম মানুষকে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের কাজ শুরু করেছি – প্রধানমন্ত্রী আইন অমান্য করে রাজনীতি করার সুযোগ নেই – প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান

তালায় বিদ্যুতের সীমাহীন লোড সেডিংয়ে জনজীবন অতিষ্ট!

admin
হালনাগাদ: বুধবার, ২৭ এপ্রিল, ২০১৬

খান নাজমূল হুসাইন তালা প্রতিনিধি : এক দিকে তীব্র গরম অন্যদিকে বিদ্যুতের সীমাহীন লোড সেডিংয়ে তালা উপশহরের মানুষের  জীবন অতিষ্ট হয়ে উঠেছে। গরমের যন্ত্রনায় মানুষ ঘরবাড়ী ছেড়ে গাছের তলায় গিয়ে আশ্রয় নিতে বাধ্য হচ্ছেন। আর অধির আগ্রহ নিয়ে চেয়ে আছেন আকাশের দিকে কখন একফোটা বৃষ্টি ঝরবে, সবাই ফেলবে স্বস্তির নিঃস্বাস!

দেশে কোন বিদ্যুতের ঘাটটি নেই, অল্প সময়ের ব্যাবধানে বাংলাদেশে বিদ্যুৎ উদ্বৃত্ত থাকবে সরকারী পর্যায়ে এমন প্রচারনা রাতদিন চললেও বাস্তবে চিত্র ভিন্ন  ধরনের। তালা উপশহর সহ প্রত্যন্ত অঞ্চলে বিদ্যুতের লুকোচুরি খেলা চলছে আগের মতোই। তালা উপশহওে লোক দেখানো একটি ভিআইপি লাইন চালু করা হলেও সেই ভিআইপি লাইনেরও বেহাল দশা। সন্ধ্যায় বিদ্যুতের অভাবে খোদ উপশহরেই ছেলে মেয়েরা পড়া লেখা করতে পারেনা।

সারা দিনের তীব্র গরম আর ক্লান্তি শেষে রাতে যখন সবাই একটু ঘুমাতে যায় তখনও একই অবস্থা, চলে বিদ্যুতের লোড সেডিং। সচেতন তালাবাসির মনে তাই প্রশ্ন দেশে যদি বিদ্যুতের কোন ঘাটতি নাই থাকবে তাহলে লোড সেডিং আসছে কোথা থেকে? বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুর রহমানের সাথে কথা বললে তিনি বলেন, বিষয়টি নিয়ে বিদ্যুৎ বিভাগের সাথে কথা বলবেন।


এ ক্যটাগরির আরো খবর..