মাগুরার শালিখায় ছেলের হাতে মা খুন

মাগুরা প্রতিনিধি: মাগুরার শালিখা উপজেলার পুলুম গ্রামে মা’কে গলা কেটে হত্যা করেছে এক পাষন্ড ছেলে। গতকাল  বুধবার বিকেল সাড়ে ৪ টার দিকে নির্মম এ হত্যাকান্ডের ঘটনা ঘটেছে। এলাকাবাসী ঘাতক পুত্রকে ধরে পুলিশে দিয়েছে।

শালিখা থানার ওসি আবু জিহাদ ফকরুল খান জানান, জমিজমা নিয়ে পারিবারিক বিরোধের জের ধরে  মা রাজিয়া খাতুন (৬৫) কে ধারালো অস্ত্র দিয়ে গলায় কুপিয়ে হত্যা করেছে  ছেলে পান্নু মোল্লা। হত্যাকান্ডের খবর পেয়ে ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে। এলাকাবাসী ঘাতক পুত্র পান্নুকে ধরে পুলিশের দিয়েছে। রাজিয়া পুলুম গ্রামের মকছেদ মোল্লার স্ত্রী।

পুলিশ সুপার এহসান উল্লাহ  জানান, বাবা-মা’র উপর নির্যাতনের অভিযোগে পুলিশ পূর্বে একবার পান্নুকে আটক করে হাজতে দিয়েছিলো।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।