× Banner
সর্বশেষ
জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বহুমুখী কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার – প্রধানমন্ত্রী সাবেক এমপি খালেদা রাব্বানীর বাসায় গেলেন প্রধানমন্ত্রী পাইকগাছায় মৎস্য দপ্তরের মোবাইল কোর্ট: লাখো পার্শে পোনা অবমুক্ত, ২ ব্যবসায়ীকে আর্থিক দণ্ড কপোতাক্ষ নদে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন, গভীর ঘের ভরাট করে ইটভাটার নীলনকশা দূর্নীতির বিরুদ্ধে শিক্ষার্থীদের কণ্ঠস্বর: মধুখালীতে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত ‎পাইকগাছায় প্রান্তিক কৃষকদের মাঝে লবন সহিষ্ণু ধান বীজ বিতরণ পাইকগাছার ফসিয়ার রহমান মহিলা কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দুর্নীতির সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে লক্ষ্মীপুরে মানববন্ধন শ্যামনগরে সুবিধা বঞ্চিত একশত  শিশুদের মাঝে ফ্যামিলি কিটবক্স বিতরণ সাতক্ষীরা পৌরসভার রূপকল্প ও উন্নয়ন পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত  

তালায় ইমারত শ্রমিক নেতার উপর হামল- থানায় এজাহার দাখিল

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০১৬

এস.এম মফিদুল ইসলাম, পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি: তালা উপজেলায় ইমারত শ্রমিক ইউনিয়নের নেতা আব্দুর রাজ্জাক কে মারপিটের রক্তাক্ত জখমের ঘটনার ৪ দিন অতিবাহিত হলেও থানায় মামলা হয়নি। এ ঘটনায় আহত শ্রমিক তালা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

ঘটনার বিবরণে জানা যায়, গত ২৫ আগষ্ট বেলা অনুমান ১ টার দিকে ইমারত শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ সদস্য সংগ্রহের জন্য থানার পাচপাড়া গ্রামে গেলে ঐ গ্রামের অকার্ডধারী শ্রমিক মৃত রহিম বক্্র গাজীর পুত্র মজিদ গাজী, হিমাত গাজীর পুত্র বক্কার গাজী সহ অজ্ঞাতনামা ৫/৬ জনের সঙ্গে কথাকাটাকাটির এক পর্যায়ে শ্রমিকদের উপর চালায়। ঐ সময় সন্ত্রাসীদের হামলায় উপজেলা ইমারত শ্রমিক ইউনিয়নের সহ সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাকের মাথায় বাঁশের লাঠি দিয়ে আঘাত করলে রক্তাক্ত জখম হয়। তাৎক্ষণিক স্থানীয়দের সহায়তায়  ঘটনাস্থল থেকে আহত অবস্থায় উদ্ধার করে তালা সরকারী হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন শ্রমিক নেতা জানান, লাঠির আঘাতে তার দুই কানের পর্দা আঘাতপ্রাপ্ত হয়ে কানে ভালো শুনতে পাচ্ছেন না। এ ঘটনায় শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শেখ আবু দাউদ বাদী হয়ে সন্ত্রাসীদের বিরুদ্ধে থানায় এজাহার দাখিল করেছে।


এ ক্যটাগরির আরো খবর..