তালা উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে নির্মানে জমিক্রয় সম্পন্ন

খান নাজমূল হুসাইন তালা প্রতিনিধি: বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ তালা উপজেলা কমান্ডের কমপ্লেক্স ভবন নির্মানের জন্য দীর্ঘ প্রচেষ্টার পর অবশেষে জমি ক্রয়ের মাধ্যমে জায়গা নির্ধারন করা হয়েছে। মঙ্গলবার ইসলামকাটি সাব-রেজিষ্ট্রি অফিসে ক্রয়কৃত জমির রেজিষ্ট্রি সম্পন্ন হয়।

প্রকাশ, তালা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ মফিজ উদ্দীন  জানান,তালা সদর সংলগ্ন মাঝিয়াড়া মৌজাধীন ৯১৮৭ খতিয়ানের ২৭০৪ দাগের ১০ শতক সম্পত্তি  তালা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের নামে রেজিষ্ট্রি সম্পাদিত হয়েছে। উক্ত জমির দাতা মাঝিয়াড়া গ্রামের বাসিন্দা কাজী একরামূল হক। সংশ্লিষ্ট সুত্রে জানাযায়, ক্রয়কৃত উক্ত জমির উপর মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মানে আর কোন বাঁধা রইল না। অতিদ্রুত কমপ্লেক্স ভবন নির্মানের কাজ শুরু হবে বলে সুত্রে জানাযায়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।