তালার পল্লীতে দিনেদুপুরে অসহায় মহিলার গরু চুরি

খান নাজমূল হুসাইন তালা(সাতক্ষীরা) : তালার পল্লীতে দিনে দুপুরে অসহায় মহিলার  ৩৪ হাজার টাকা মূল্যের গরু চুরি করেছে দূর্বৃত্তরা । পরে ওই চোর চক্রকে বাঁচাতে সক্রিয় রয়েছে একটি চক্র। অসহায় মহিলা প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন।

তালা উপজেলার হরিশ্চন্দ্রকাটি গ্রামের  অসহায় মহিলা সুফিয়া বেগম লিখিত অভিযোগে জানান,একই গ্রামের আনছার শেখের পুত্র আলাউদ্দীন শেখ (৩৫) ও মৃত কওছার শেখের পুত্র ফজিয়ার শেখ (৩৪) গত ইং ২৩/৭/১৬ সকাল ১০ টার দিকে হরিশ্চন্দ্রকাটি বিল থেকে তার পালিত এড়ে বাছুর যার আনুমানিক মূল্য ৩৪ হাজার টাকা চুরি করে নিয়ে যায়।

গরু চুরি করে নিয়ে যাওয়ার সময় গোনালী বাজারের সন্নিকটে পৌছালে একই গ্রামের সবুর শেখ ও ছবেদ আলী শেখ চোরদের দেখে ফেলে এবং গরুর মালিক সুফিয়া বেগমকে খবর দেয়। সুফিয়া বেগম এলাকাবাসি সহায়তায় গরুটি উদ্ধার করতে ব্যর্থ হয়ে  উল্লিখিত চোরদের নামে তালা থানায় লিখিত এজাহার দাখিল করলে, তালা থানা পুলিশ তাৎক্ষনিকভাবে গরুচোর আলাউদ্দীনকে ধরে আনলে সাবেক চেয়ারম্যান প্রণব ঘোষ বাবলু বিষয়টি আপোষ মীমাংসার স্বার্থে থানা থেকে আসামী ছাড়িয়ে নেন। পরে শালিশদাররা ওই মহিলার গরুর দাম ৩ হাজার টাকা নির্ধারন করে মহিলাকে টাকা নেওয়ার জন্য চাপ প্রয়োগ করা হচ্ছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। ফলে অসহায় মহিলা চুরিকৃত গরু ফেরত পেতে প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।