মধুখালী প্রতিনিধিঃ- জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪১ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে গত ১৫ আগষ্ট সোমবার জাতীয় শোক দিবস পালীত হয়েছে।
গতকাল সকাল ৮টায় পৌর আওয়ামীলীগের উদ্যোগে পৌর চত্ত্বরে জাতীয় , দলিয় ও কালো পতাকা উত্তোলনের পর জতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করেন পৌরপিতা খন্দকার মোরশেদ রহমান লিমন, পৌর আওয়ামীলীগ সভাপতি হাজী মোহাম্মদ আলী মিয়া ও সাধারন সম্পাদক মির্জা আক্তারুজ্জামান খোকনসহ পৌর আওয়ামীলীগ নেতৃবৃন্দ।
সকাল সাড়ে ৮টায় উপজেলার আওয়ামীলীগের উদ্যোগে উপজেলা আওয়ামীলীগ সভাপতি মির্জা মনিরুজ্জামান বাচ্চু ও সাধারন সম্পাদক মোঃ রেজাউল হক বকু সহ নেতবৃন্দ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল চত্ত্বরে জাতীয়, দলীয় ও কালো পতাকা উত্তোলন ও কালো ব্যাজ ধারন শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে উপজেলা আওয়ামীলীগের পক্ষ থেকে পুস্পস্তাবক অর্পন শেষে যুবলীগ, ছাত্রলীগ, সেচ্ছাসেবকলীগ, প্রজন্ম লীগ সহ অংঙ্গ সংগঠন জাতির জনকের ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করেন।
সকাল ৯টায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বঙ্গবন্ধুর মুরালে পুষ্পস্তবক অর্পন মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা চেয়ারম্যান মোঃ আজিজুর রহমান মোল্যা ও নির্বাহী কর্মকর্তা লুৎফুন নাহার।
মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রুহুল আমীনের নেতৃত্বে ও মোহাম্মাদ গোলাম নবী শেখের তত্তাবধানে পুলিশ বাহিনী পক্ষ থেকে বঙ্গবন্ধুর মুরালে পুষ্পস্তবক অর্পন করেন। সরকারী আইনউদ্দিন কলেজ, আখচাচী মহিলা ডিগ্রী কলেজ, মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয়, রইছুন নেছা বালিকা উচ্চ বিদ্যালয় ও মধুখালী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়, সেক্টর কমান্ডারস্ ফোরাম-মুক্তিযুদ্ধ‘৭১, পউপজেলা প্রাথমিক শিক্ষক সমিতিসহ বিভিন্ন সাস্কৃকিত প্রতিষ্ঠান। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুস্পস্তাবকের মাধ্যমে শ্রদ্ধা নিবেদনের পর একটি বিশাল শোক র্যালী ঢাকা-খুলনা মহাসড়ক হয়ে মধুখালী পৌর সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষীন করে বঙ্গবন্ধু ম্যুরালে শেষ হয়।
শোকর্যালী পরবর্তী উপজেলা আধুনিক মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা লুৎফুন নাহারের সভাপতিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জীবনীর ওপর আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো. আজিজুর রহমান মোল্যা, বাংলাদেশ আওয়ামীলীগ মধুখালী উপজেলা শাখার সভাপতি মো. মির্জা মনিরুজ্জামান বাচ্চু, মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রুহুল আমীন,সাধারন সম্পাদক মো. রেজাউল হক বকু, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক মির্জা আক্তারুজ্জামান খোকন সহ প্রমুখ।
আলোচনা সভা শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উপর শিশু-কিশোরদের চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। অপরদিকে উপজেলার ব্যাসদী রাশিদা উচ্চ বিদ্যালয়,ব্যাসদী সরকারী প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যথাযথ মর্জাদায় জাতীয় শোক দিবসের কর্মসুচী পালনের খবর পাওয়া গেছে।