তারাগঞ্জ উপজেলা ব্লাড ব্যাংক কমিটি গঠন

তারাগঞ্জ উপজেলা ব্লাড ব্যাংক কমিটি গঠন

দিপক রায়, রংপুর প্রতিনিধি: রংপুরের তারাগঞ্জে স্বেচ্ছায় রক্তদাতা স্বেচ্ছাসেবীরা স্বেচ্ছায় ও বিনামূল্যে রক্তদান ফেসবুক সংগঠন “তারাগঞ্জ উপজেলা ব্লাড ব্যাংক” কমিটি গঠন করেছে।

সোমবার দুপুরে সংগঠনের অস্থায়ী কার্যালয় অগ্রনীব্যাংক মোড়স্থ রানা প্লাজায় এ কমিটি গঠন করা হয়। তারাগঞ্জ মহিলা বিএম কলেজের অধ্যক্ষ মোঃ আনিছুল হককে সভাপতি ও কুর্শা ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ড সদস্য মোঃ তুহিন ইসলামকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট এ কমিটি ঘোষণা করা হয়।

কমিটির অন্যান্যরা হলে, তারাগঞ্জ বেলতলী কারিগরি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মোঃ আব্দুল হামিদ সহ-সভাপতি, ব্যবসায়ী রাসেল মন্ডল সহ-সম্পাদক, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মাজিদুল ইসলাম বকুল সাংগঠনিক সম্পাদক, প্রতিষ্ঠাতা সদস্য মাহিন বাবু কাঞ্চন প্রচার সম্পাদক।

অন্যান্যের মধ্যে রয়েছে শহিদুল ইসলাম, বাবু রানা গোস্বামী, শরীফ মেহেদী হাসান, পিন্টু সরকার, সুমন হোসেন, সুশান্ত রায় শান্ত, বেলায়েত হোসেন সোহান, রুহুল আমিন পাপ্পু, তাপস মহন্ত আদিত্য, লালবাবু রায়, রায়হান আলী, তানজিলা তাসনিম, সিরাজুল ইসলাম সিরাজ, রবিউল ইসলাম লিমু ও শাকিল ইসলাম।

সংগঠনে রংপুর জেলার মধ্যে জরুরী ভিত্তিতে রক্তের জন্য ০১৭৪৪৩৮৩৩৭৩ ও ০১৮৩৩৮৮৬৯৯৩ নম্বরে যোগাযোগ করার আহ্বান জানানো হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।