তারাগঞ্জে সাংবাদিকদের স্বপরিবারে আনন্দ ভ্রমণ

তারাগঞ্জে সাংবাদিকদের স্বপরিবারে আনন্দ ভ্রমণ

দিপক রায়, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি : কর্র্মময় জীবনে মনকে কিছুটা আনন্দ দিতে ভ্রমনের কোন বিকল্প নেই। মন চাইলেই নেচে গেয়ে কিছুটা পথ পেরিয়ে খুঁশির জোয়ারে ভাসতে থাকা যায় দিগ দিগন্তে। আর আনন্দের প্রিয় মূহুর্তগুলো ক্যামেরায় বন্দী থাকে কর্মময় জীবনের প্রতিটি চিহ্নে। তার এই ধারাবাহিকতায় পরিবারের সদস্যদের নিয়ে।

১৬ই ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষ্যে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আনন্দ ভ্রমনে বেরিয়ে পড়ে রংপুরের তারাগঞ্জ উপজেলার বিভিন্ন পত্র-পত্রিকার সাংবাদিকরা। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) ও বিএমআই সাংবাদিক কল্যাণ ট্রাস্ট তারাগঞ্জ উপজেলা শাখার যৌথ উদ্যোগে আয়োজন করা হয় এই আনন্দ ভ্রমনের। এর অংশ হিসেবে দুই সংগঠনের সাংবাদিকরা স্ব স্ব পরিবার নিয়ে মোটর সাইকেল যোগে ভ্রমণ করেন জেলার গঙ্গাচড়া উপজেলার মহিপুর তিস্তা ব্রিজ পরিদর্শন ও তিস্তা চরের মানুষদের জীবনযাপন পর্যবেক্ষণের লক্ষ্যে।

এতে অংশ নেয় বিএমএসএফ ও সাংবাদিক কল্যাণ ট্রাস্ট এর সভাপতি ‘স্বদেশ বিচিত্রা’ রংপুর প্রতিনিধি ও ‘মানব জমিন’ তারাগঞ্জ প্রতিনিধি খায়রুল আলম বিপ্লব, বিএমএসএফ সাধারণ সম্পাদক ও সাংবাদিক কল্যাণ ট্রাস্ট সদস্য ‘যাযাদি’ ও ‘এশিয়ান টিভি’ তারাগঞ্জ প্রতিনিধি হাফিজার রহমান, বিএমএসএফ সাংগঠনিক সম্পাদক ও সাংবাদিক কল্যান ট্রাস্ট সম্পাদক ‘আলোকিত বাংলাদেশ’ ও ‘রংপুর টাইমস্’ তারাগঞ্জ প্রতিনিধি এবং ‘দি নিউজ’ রংপুর প্রতিনিধি দিপক রায়, দুই সংগঠনের সদস্য ‘গ্রাম কথা’ তারাগঞ্জ প্রতিনিধি মমিনুর রহমান সরকার, বাংলানিউজ রংপুর প্রতিনিধি সাংবাদিক শাহিনুর রহমান শাহীন, সাংবাদিক তরনী কান্ত রায়, সাংবাদিক মিঠুন রায়, সাংবাদিক লিটন ইসলাম।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
সংবাদ প্রতিনিধি

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।