বিশেষ প্রতিবেদক: আজ সোমবার ভোর ৫.২১ মিনিটে ৫.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প তাইওয়ানে আঘাত হেনেছে। তাইওয়ানের কেন্দ্রীয় আবহাওয়া ব্যুরো জানিয়েছে, পাশবর্তী দ্বীবগুলোতেও এই কম্পন অনুভুত হয়েছে। তবে এই ভূমিকম্পে কোন হতাহতের খবর এখনও পাওয়া যায়নি। তাছাড়া তেমন কোন ক্ষয়ক্ষতি হয়নি।
সিডব্লিউবি বলছে, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল হুয়ালিয়েন কাউন্টি হলের ৪০ কিলোমিটার দক্ষিণপূর্বে।এটির গভীরতা ছিল ৩০.৩ কিলোমিটার।কম্পনের কারণে ঘুম থেকে জেগে ওঠা স্থানীয় এক ব্যক্তি টুইটারে লিখেন, রিখটার স্কেলে ৫.৬ মাত্রার হলেও ভূমিকম্পটি বেশ তীব্র মনে হয়েছে।
তিনি বলেন, আমি বড় কম্পনে কেঁপে উঠি, যা সত্যিই ভীতিকর। আরেক ব্যক্তি লিখেন, আমি এখন তাইওয়ানে আছি, এই মাত্র একটি ভূমিকম্প আঘাত করেছে।





