তরুণদের দক্ষ ও উৎপাদনশীল মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে হবে -শিক্ষামন্ত্রী

তরুণদের দক্ষ ও উৎপাদনশীল মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে হবে -শিক্ষামন্ত্রী

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, দেশের তরুণদের দক্ষ ও উৎপাদনশীল মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে হবে। তাহলেই পৃথিবীর সেরা দেশ হিসেবে প্রতিষ্ঠিত হবে বাংলাদেশ।

আজ ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে অন-গ্রিড ওপেক্স মডেল সোলার প্যানেল প্রজেক্ট এর চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, প্রকৃত শিক্ষা ছাড়া কোনো দেশ অগ্রগতি সাধন করতে পারে না। দেশের তরুণদেরকে দক্ষ ও উৎপাদনশীল মানবসম্পদে পরিণত করতে পারলে পৃথিবীর সেরা দেশ হবে বাংলাদেশ। দক্ষ মানবসম্পদ তৈরিতে আধুনিক শিক্ষার প্রয়োজন। প্রধানমন্ত্রী শিক্ষাখাতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছেন। শিক্ষামন্ত্রী আরো জানান, শিক্ষাব্যবস্থায় বিদ্যমান জট দূর করতে সরকার নির্দিষ্ট সময়ের মধ্যে শিক্ষার্থীদের এসএসসি ও এইচএসসি পরীক্ষা সমাপ্ত করার লক্ষ্যে কাজ করছে।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্য দেন শিক্ষা সচিব আবদুল খালেক। তিনি প্রকল্পের সফল বাস্তবায়ন এবং উদ্বৃত্ত বিদ্যুৎ অন্যত্র সরবরাহের বিষয়ে গুরুত্বারোপ করেন।

এসময় ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ ও ওমেরা রিনিউয়েবল এনার্জি লি. এর মধ্যে সোলার প্যানেল স্থাপন সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর হয়। এতে স্বাক্ষর করেন কলেজের অধ্যক্ষ বিগ্রেডিয়ার জেনারেল ড. মো. জাবের হোসেইন এবং ওমেরা রিনিউয়েবল এনার্জি লিঃ এর প্রধান নির্বাহী মাসুদুর রহমান।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।