পত্নীতলায় বিষ প্রয়োগে ২.৪ একর জমির ধান পুড়িয়ে দেওয়ার অভিযোগ

মো.আবু সাঈদ, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর পত্নীতলায় রোববার ভোর রাতে উপজেলার পাটিচরা ইউনিয়নের আমিনাবাদ গ্রামে আবু ইউসুফ নামে এক ব্যক্তির ২.৪ একর জমির কলা পাকা ধান দূর্বত্ত কর্ত্তৃক পুড়িয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে।

সরেজমিনে অনুসন্ধানে জানা গেছে, উপজেলার আমিনাবাদ গ্রামের মৃত আহম্মদ আলীর পুত্র আবু ইউসুফ তাঁর নিজ জমিতে দীর্ঘদিন ধরে চাষাবাদ করে আসছে। একই গ্রামের আব্দুস ছোবহানের পুত্র মামুন, আমিরুল ইসলামের পুত্র মাসুদ রানার সাথে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। এই বিরোধের জের হতে শনিবার ভোর রাতে মামুন, মাসুদ, মোস্তাফিজুর, ফরহাদ, মজিদ, হামিদুলসহ অজ্ঞাত আরো ১৫/২০ জন দূর্বত্ত ইউসুফের ২.৪ একরের ধানে বিষ প্রয়োগ করে বলে ঘটনার প্রত্যক্ষদর্শী ইসমাইল হোসেনের পুত্র তোফাজ্জল হোসেন, মৃত আহম্মদ আলীর পুত্র আব্দুল মান্নান জানান।

এ বিষয়ে ক্ষতিগ্রস্থ কৃষক আবু ইউসুফ জানান, মামুন ও মাসুদ রানার সাথে আমার অন্য একটি জমি নিয়ে বিরোধ ছিল। জমি তাদের ছেড়ে দেওয়ার মাধ্যমে যা ইতিমধ্যে মিমাংসা করা হয়েছে। এরপরও তাঁরা অন্যায়ভাবে আমার উঠতি ধান পুড়িয়ে দিয়েছে। এ ঘটনায় আমার প্রায় ৫০হাজার টাকা লোকসান হয়েছে। দূর্বত্তদের শাস্তি প্রদানের জন্য তিনি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন।

এ বিষয়ে অভিযুক্ত মামুন ও মাসুদ রানার সাথে যোগাযোগ করা হলে তাঁরা জানান, তাদের বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা। অভিযোগকারী নিজেই জমিতে বিষ দিয়ে ধান পুড়িয়ে তাঁদের ফাঁসানোর চেষ্টা করছে।

এ বিষয়ে পত্নীতলা উপজেলা কৃষি অফিসার এর সাথে কথা বললে তিনি বলেন, ঘটনা শোনার পর আমি ঘটনাস্থলে গিয়ে বিষ প্রয়োগে ধান পুড়িয়ে দেওয়ার সত্যতা পেয়েছি।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।