× Banner
সর্বশেষ
নবীগঞ্জে গোবিন্দ জিউড় আখড়ায় গীতাস্কুলে বাংলা নববর্ষ পালন ঠাকুরগাঁওয়ে পোল্ট্রি ফার্মে বিষ প্রয়োগ, তিন হাজার মুরগীর মৃত্যু বর্তমানে দেশের কোথাও জননিরাপত্তার নিশ্চয়তা নেই, দেশজুড়ে চলছে ‘মবের সংস্কৃতি’- সংসদে রুমিন ফারহানা সংসদে যাচ্ছেন এনসিপির মনিরা শারমিন ও মাহমুদা আলম মালদ্বীপে গুরুতর অসুস্থ প্রবাসীর হাতে দেশে ফেরার টিকিট তুলে দিলেন হাইকমিশনার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপিয়ান কমিশনারের সাক্ষাৎ শার্শায় প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনকে ঘিরে স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা বিতর্কে বিএনপির মনোনীত নারী প্রার্থী মতুয়া সুবর্ণা ঠাকুর মুক্তিযুদ্ধ জাদুঘর পরিদর্শন করলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আইবিসিসিআই-এর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের মতবিনিময়মূলক অধিবেশন

গৌরনদী (বরিশাল) সংবাদদাতা

ভয়াবহ লোডশেডিংয়ের যাতাকলে গৌরনদী; গ্রাহকদের চরম দুর্ভোগ

Kishori
হালনাগাদ: শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪
লোডশেডিং

ডলার সংকটে জ্বালানি সরবরাহ না থাকায় উৎপাদন কমেছে বিদ্যুৎকেন্দ্রগুলোতে। সারাদেশের ন্যায় লোডশেডিংয়ের যাতাকলে চরম দুর্ভোগে পরেছে বরিশালের গৌরনদীর জনজীবন। একইসঙ্গে জ্বালানি আমদানি নির্ভর এ খাতে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলোর কাছে বাড়ছে সরকারের বকেয়াও। ফলে চাহিদা মতো উৎপাদন না হওয়ায় দিনে গড়ে ৪/৫ ঘণ্টার বেশি বিদ্যুৎ পাওয়া যায় না। তবে পৌর অঞ্চলে কিছুটা বিদ্যুৎ বেশি থাকলেও দুর্ভোগের বেশি শিকার হচ্ছে গ্রামঞ্চলের সাধারণ মানুষ।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উপজেলায় বসবাসরত প্রায় সাড়ে তিন লাখ লোকের মধ্যে বিদ্যুতের গ্রাহক সংখ্যা রয়েছে প্রায় ৮২ হাজার। বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর অধীনে গৌরনদী জোনাল অফিসটি চারটি সাব স্টেশনের মাধ্যমে গ্রাহকদের মাঝে বিদ্যুৎ সরবরাহকরে করে আসছেন। এবং এ উপজেলায় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করণের লক্ষে বরিশাল ছাড়াও প¦ার্শবর্তী মাদরীপুর গ্রিড থেকেও লাইন নেয়া রয়েছে। কিন্তু বাস্তব চিত্রে ঘন ঘন লোডশেডিং নিয়ে বিস্তর অভিযোগ থাকলেও এসব যেনো তোয়াক্কাই নেই পল্লীবিদ্যুৎ কর্তৃপক্ষের।

গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের বাংগীলা গ্রামের পল্লী বিদ্যুৎ গ্রাহক মোঃ সেলিম খান বলেন, অতিমাত্রায় লোডশেডিংয়ে বিভিন্ন ধরনের কাজে বিঘœ ঘটছে। সারাদিন বিভিন্ন ধরনের কাজ করে বাসায় ফিরলে রাতে বিদ্যুৎ পাওয়া যায় না। মঙ্গলবার সারারাত বিদ্যুৎ ছিলো নন্দনপট্টি গ্রামের পল্লী বিদ্যুৎতের গ্রাহক হানিফ বেপারী বলেন, লোডশেডিংয়ে আমাদের ছেলে-মেয়েরা ঠিকমত লেখাপড়া করতে পারছে না।

গৌরনদী জোনাল অফিসের ডিপুটি জেনারেল ম্যানেজার সাখাওয়াত উল্লাহ মিয়া পল্লী বিদ্যুতের লোড শেডিংয়ের বিষয় বলেন, বর্তমানে বিদ্যুৎ উৎপন্ন কম হওয়ায় কয়েকদিন যাবত লোডশেডিং একটু বেশী হচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..