মাদারীপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরী করায় রেস্টুরেন্ট মালিককে জরিমানা

মাদারীপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরী করায় রেস্টুরেন্ট মালিককে জরিমানা
মাদারীপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরী করার দায়ে একটি রেস্টুরেন্ট মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার সন্ধ্যায় শহরের লেকের পশ্চিমপাড়ে স্বপ্নচূড়া রেস্টুরেন্টে এই অভিযান চালানো হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, শহরের অভিজাত রেস্টুরেন্ট হিসেবে পরিচিত স্বপ্নচূড়া’য় খাবারের মূল্য, অব্যবস্থাপনাসহ নানান বিষয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে অভিযোগ জানায় এক ব্যক্তি। অভিযোগের ভিত্তিতে সেখানে অভিযানে যায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও নিরাপদ খাদ্য অধিদপ্তরের আলাদা দুটি দল। এ সময় রেস্টুরেন্টের ভেতরের ফ্রিজে কাঁচা ও রান্না করা মাংস একসঙ্গে মজুদ দেখা যায়। এই ঘটনায় রেস্টুরেন্ট মালিক গোলাম রাব্বানীকে ৫০ হাজার টাকা জরিমানা করেন কর্মকর্তারা।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মাদারীপুরের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌস জানান, রেস্টুরেন্টটিতে বেশ কয়েকদিন আগের রূপচাঁদা মাছসহ কাঁচা ও রান্না করা মাংস একসাথে ফ্রিজে রাখা হয়েছিল। তাদের প্রতিষ্ঠানটি জেলা প্রশাসন থেকে ছাড়পত্র না নিয়ে পরিচালনা করে আসছিল। এতে সরকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছিল। এছাড়া রেস্টুরেন্টের কর্মীদের স্বাস্থ্যসনদ নেই। তাই তাদের সতর্ক করার পাশাপাশি প্রাথমিকভাবে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পরবর্তীতে এ কাজ করলে বড় ধরনের জরিমানা ও সাজার ব্যবস্থা করা হবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।