× Banner
সর্বশেষ
ইইউ পর্যবেক্ষক মিশনের চূড়ান্ত প্রতিবেদন স্পিকারের কাছে হস্তান্তর জাতিসংঘে সরকারের ভিশন তুলে ধরছেন বাংলাদেশের কূটনীতিকরা জ্বালানি সংকট সমাধানে ১০ সদস্যের কমিটির মেয়াদ সংসদে ৩০ দিন নির্ধারণ করা হয়েছে পুলিশের জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে – প্রধানমন্ত্রী শ্যামনগরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দল হরিনগর ও পূর্ব মীরগাং সরকারি বিদ্যালয় কোটালীপাড়ায় সম্পত্তির লোভে এতিম শিশুকে হত্যাচেষ্টার অভিযোগ স্বাবলম্বী করতে ৭৮ জন বাক ও শ্রবণপ্রতিবন্ধী ব্যক্তিকে সেলাই মেশিন দিয়েছে ব্র্যাক ব্যাংক বাণিজ্যমন্ত্রীর সাথে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের বৈঠক এশিয়ান বিচ গেমসে ব্রোঞ্জ জয়ী নারী কাবাডি দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রধানমন্ত্রী আগমনে প্রস্তুত শার্শার উলাশী জিয়া খাল

আগৈলঝাড়ায় স্কুল ছাত্রীকে যৌন হয়রানির ঘটনায় মামলা, সহযোগিতা টিএনওর, উন্নত চিকিৎসার ব্যবস্থা

admin
হালনাগাদ: বুধবার, ২৯ আগস্ট, ২০১৮

আগৈলঝাড়া(বরিশাল)সংবাদদাতাঃ  বরিশালের আগৈলঝাড়ায় এক স্কুল ছাত্রী যৌন নিপিড়নের অভিযোগে ৩ বখাটে আটকের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। আহত স্কুল ছাত্রীর পাশে রয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র দাস। বখাটেদের মোটরসাইকেল জব্দ করেছে পুলিশ।

এ ঘটনায় মঙ্গলবার রাতে ওই স্কুল ছাত্রী বাদী হয়ে তিন বখাটের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১০ ও ৩২৩ ধারায় মামলা দায়ের করেছেন। গ্রেফতারকৃত তিন বখাটেকে গতকাল বুধবার সকালে বরিশাল আদালতে প্রেরন করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার কান্দিরপাড় গ্রামের বাশাইল মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্রী অন্যন্যা গাইন তার বান্ধবী একই এলাকার চৈতী বাড়ৈকে নিয়ে মঙ্গলবার বাড়ি থেকে স্কুল যাচ্ছিল। স্কুলে যাবার পথে ১১টার দিকে বাশাইল রশিদ মোল্লার বাড়ির সামনের ফাঁকা জায়গায় দুই স্কুল ছাত্রীকে পেয়ে বখাটে সজীব সরদার, শুভ মেলকার, সাগর চৌকিদার স্কুল ছাত্রী অন্যন্যাকে পথরোধ করে যৌণ নিপিড়ন করে। ধস্তাধস্তির এক পর্যায়ে বখাটেরা অনন্যাকে ধাক্কা মেরে রাস্তার উপর ফেলে দিলে অনন্যা রক্তাক্ত আহত হয়।

আহত স্কুল ছাত্রী অনন্যাকে স্থানীয়রা উদ্ধার করে বাশাইল ফেয়ার ক্লিনিকে ভর্তি করলে মঙ্গলবার রাতে উপজেলা নবাগত নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র দাস অনন্যাকে দেখকে বাশাইল হাসপাতালে ছুটে যান। এসময় অনন্যার উন্নত চিকিৎসার জন্য উপজেলা হাসপাতালে ভর্তি করার ব্যবস্থা নেন নির্বাহী কর্মকর্তা।

রাতেই স্কুল ছাত্রী বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১০ ও ৩২৩ ধারায় তিন বখাটের বিরুদ্ধে মামলা দায়ের করে, নং- ১১(২৮.৮.১৮)। বখাটেদের মোটরসাইকেল জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃত তিন বখাটেকে গতকাল বুধবার সকালে বরিশাল আদালতে প্রেরন করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..