ঝিনাইদহে অস্ত্র-গুলি ও মাদকসহ ১ জন আটক

স্টাফ রিপোর্টার,ঝিনাইদহ॥২৯আগস্ট’২০১৮:  ঝিনাইদহ শহরের আরাপপুর এলাকা থেকে অস্ত্র-গুলি, হাতবোমা ও মাদকসহ সাইফুল ইসলাম পাভেল নামের এক যুবককে আটক করেছে পুলিশ।

বুধবার ভোররাতে তাকে আটক করা হয়। আটককৃত পাভেল শৈলকুপা উপজেলার দক্ষিণ মনোহরপুর গ্রামের সানাউল্লাহ’র ছেলে।

ঝিনাইদহ সদর থানার ওসি এমদাদুল হক শেখ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোররাতে শহরের আরাপপুর এলাকায় এস আই জাহাঙ্গীর আলমের নেতৃত্বে অভিযান চালায় পুলিশের একটি টহল দল।

এসময় একটি নাইন এমএম পিস্তল, ৩ রাউন্ড গুলি, ২ টি ম্যাগজিন, ৩ টি হাতবোমা ও ৫৭ পিচ ইয়াবাসহ পাভেলকে আটক করা হয়। পাভেল শহরের বিভিন্ন স্থানে সন্ত্রাস ও নাশকতা সৃষ্টির জন্য অস্ত্রগুলো সংগ্রহ করেছিল বলে জানিয়েছে পুলিশ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।