× Banner
সর্বশেষ
জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে সহযোগিতা আরও সুদৃঢ় করার প্রত্যয় পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ আজ ১৬ এপ্রিল (২ বৈশাখ ) বৃহস্পতিবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় ডিজিটাল রূপান্তর ও তথ্যব্যবস্থা শক্তিশালীকরণের আহ্বান জানাল বাংলাদেশ আজ ২ বৈশাখ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মির্জা আব্বাসকে সিঙ্গাপুর থেকে মালায়েশিয়া নেওয়া হয়েছে  ঝিনাইদহে তৈরী হচ্ছিলো চায়না পারফিউম, ফেস ক্রিম, তেলসহ প্রসাধনী ইরানে পাকিস্তানের সেনাপ্রধান,স্বাগত জানালেন আরাঘচি টাইমের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান মাছের প্রজনন রক্ষায় সাগরে আজ থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা শিক্ষার মানোন্নয়নে দ্রুত শিক্ষক নিয়োগ ও নতুন ভবন নির্মাণের তাগিদ শ্রমমন্ত্রীর

পাবনায় সাংবাদিক সুবর্ণা নদীকে কুপিয়ে হত্যা

admin
হালনাগাদ: বুধবার, ২৯ আগস্ট, ২০১৮

বিশেষ প্রতিবেদক, শিমুল চন্দ্র রায়ঃ  আনন্দ টিভির পাবনা প্রতিনিধি ও পাবনার অনলাইন পোর্টাল ‘দৈনিক জাগ্রত বাংলা’র সম্পাদিকা ও প্রকাশক সুবর্ণা নদীকে (৩০) কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে নিজ বাসার সামনে এই ঘটনা ঘটে।

জেলা শহরের রাধানগর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে সুবর্ণা নদীর বাসা। তিনি বেসরকারি টেলিভিশন আনন্দ টিভির পাবনা প্রতিনিধি হিসেবেও কাজ করতেন।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুল হক হত্যাকাণ্ডের খবর নিশ্চিত করে জানান, রাত সাড়ে ১০টার দিকে কয়েকজন সন্ত্রাসী নিজ বাসার সামনে সুবর্ণা নদীর ওপর হামলা চালায়। সন্ত্রাসীরা সুবর্ণাকে এলোপাতাড়ি কোপায়। এতে তাঁর হাতে ও মাথায় গুরুতর জখম হয়। তাঁর চিৎকারে স্থানীয় লোকজন এসে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক সুবর্ণাকে মৃত ঘোষণা করেন।

ওসি ওবাইদুল হক তাৎক্ষণিকভাবে হত্যার কারণ জানাতে পারেননি।


এ ক্যটাগরির আরো খবর..