× Banner
সর্বশেষ
শত্রুপক্ষকে কড়া হুঁশিয়ারি দিল ইরান: নতুন হামলায় যুক্তরাষ্ট্র-ইসরায়েল পাবে কঠিন জবাব ঝুম বৃষ্টিতে স্থবির ঢাকা: সকালজুড়ে ভোগান্তি, ঝড়ের আশঙ্কা পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়নে সরকারের কার্যক্রম জাতিসংঘে তুলে ধরলো বাংলাদেশ পারমাণবিক নিরস্ত্রীকরণে জোরালো পদক্ষেপ চায় বাংলাদেশ আজ বুধবার (২৯ এপ্রিল) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৯ এপ্রিল বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য চুক্তিতে কোনো ধরনের গোপনীয়তা নেই – মা‌র্কিন রাষ্ট্রদূত পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে শ্রীলঙ্কার হাইকমিশনার ধর্মপালা উইরাক্কোডির সাক্ষাৎ রূপপুরে পারমাণবিক জ্বালানি সংযোজনে বাংলাদেশের জ্বালানি খাতে নতুন যুগের সূচনা – ফকির মাহবুব আনাম বেনাপোলে যাত্রী হয়রানি বন্ধে বন্দর পরিচালকের কঠোর হুঁশিয়ারি

শ্রমিক সুরক্ষা বনাম কৃষকের ধান

Kishori
হালনাগাদ: সোমবার, ২৭ এপ্রিল, ২০২০
শ্রমিক সুরক্ষা বনাম কৃষকের ধান

চলতি বোরো  মৌসুমের শেষ সময় চলছে এখন। মাঠে মাঠে দোল খাচ্ছে সোনালী ধান।  ধান কাটার মহা উৎসবে মেতে উঠেছে  কৃষক পরিবার।   বাড়ির উঠান গুলো কৃষাণ/কৃষাণিদের পদভারে মুখরিত। চারিদিকে শুধু ফসলের মাঠ। এ যেন এক সবুজের সমারোহ। গত তিন বছরের টানা বাম্পার ফলনের পর এ বছরেও ধানের বাম্পার ফলনের সম্ভাবনায় কৃষক  স্বপ্ন দেখতে শুরু করছে। চলছে ধান কাটার ব্যাপক প্রস্তুতি। দামটাও একটু বেশি। ধানের মন প্রতি ১০৪০ টাকা সরকারি ঘোষণায় কৃষকের চোখে মুখে এখন শুধু স্বপ্ন আর স্বপ্ন। কিন্তু  সেই স্বপ্নের ঘরে আগুন দিচ্ছে  করোনা নামক জীবনঘাতী এক ভাইরাস।

করোনায় সারা বিশ্বের ন্যায় বাংলাদেশেও দিন দিন আক্রান্তের সংখ্যা বৃদ্ধির সাথে সাথে বাড়ছে মৃত্যু হার। সারা দেশের মানুষ হয়ে পড়েছে অসহায় ও আতঙ্কিত। দেশের বেশির ভাগ    এলাকায় চলছে লকডাউন। কর্মহীন হয়ে পড়েছে খেটে খাওয়া দিনমজুর ও সর্বস্তরের শ্রমজীবী মানুষ।  ফলে কর্মের অভাবে শ্রমিকরা অনাহারে দিনাতিপাত করছে। অপরদিকে দেশের বিভিন্ন অঞ্চলে  দেখা দিয়েছে ধান কাটা শ্রমিকের সংকট। একদিকে করোনাভাইরাস অন্যদিকে মৌসুমী বায়ুর প্রভাব আর একদিকে ধান কাটা শ্রমিকের সংকট সত্যিই কৃষকদের আতঙ্কিত করছে বৈকি। দেশের বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন ধান কাটায়    অসহায় কৃষকের পাশে দাঁড়িয়েছে বটে কিন্তু প্রয়োজনের তুলনায় তা নগন্য।

এদিকে সরকারের নীতিনির্ধারক মহল বিষয়টি গুরুত্বের সাথে দেখছেন। ইতিমধ্যে কৃষি শ্রমিক সংকট এলাকা  বিশেষ করে হাওর, বাওর ও দুর্যোগ প্রবন এলাকা  গুলোতে সরকারি উদ্যোগে কৃষি শ্রমিক পাঠানোর সিদ্ধান্তকে অনেক স্বাগত জানালেও করোনায় শ্রমিক সুরক্ষার বিষয়টি উঠে আসে। প্রশ্ন উঠে তাদেরকে কিভাবে সুরক্ষা দওয়া হবে। কিংবা তারাই বা কিভাবে সুরক্ষিত থাকবে। কতটুকুই বা তারা করোনা বিষয়ে  সচেতন। এ বিষয়টি নিয়ে অবশ্যই আরও ভাববার প্রয়োজন আছে।

কৃষক বাঁচলে, বাঁচবে দেশ। করোনায় বিশ্ব অর্থনীতি যখন বিপর্যস্ত ও খাদ্য সংকটের আশঙ্কা প্রবল তখন কৃষিকে বাঁচিয়ে রাখাটা হতে পারে জীবিকা নির্বাহের একমাত্র পথ। তাই  সর্বাগ্রে শ্রমিকের সুরক্ষা দিন ও কৃষিকে বাঁচিয়ে রাখুন এ হোক মোদের প্রত্যাশা।

রমেশ চন্দ্র সরকার, শিক্ষক ও লেখক।


এ ক্যটাগরির আরো খবর..