× Banner
সর্বশেষ
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে ধর্মীয় ভাবগাম্ভীর্যে উদযাপিত পবিত্র ঈদুল আজহা আজ ২৭ মে বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৭ মে (বুধবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বেনাপোলে ২৫ লক্ষ ৭৮ হাজার টাকা মূল্যের চোরাচালান পণ্য আটক  Law enforcement agencies are active in restoring peace -Home Minister পাকিস্তান-তুরস্ক ঘনিষ্ঠতার প্রেক্ষাপটে সাইপ্রাসের সঙ্গে ভারতের কৌশলগত সম্পর্ক জোরদার ঈদে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতে কর্মকর্তাদের নিবিড় তদারকির নির্দেশ দেশের শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনতে তৎপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী -স্বরাষ্ট্রমন্ত্রী ডিটেক্ট-ডিলিট-ডিপোর্ট নীতি ঘিরে সীমান্তে ভিড় টাঙ্গাইলের সেই ৯ যুবকের শেষ যাত্রা স্তব্ধ গ্রাম, বাতাসে ভাসছে স্বজনদের বুকফাটা আর্তনাদ

বরিশাল প্রতিনিধি

আগৈলঝাড়ায় গৃহবধু ধর্ষণ মামলায় ধর্ষক আইয়ুব মৃধা গ্রেফতার

Kishori
হালনাগাদ: রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
গৃহবধু ধর্ষণ মামলায় ধর্ষক

বরিশালের আগৈলঝাড়ায় গৃহবধু ধর্ষণ মামলায় এক ধর্ষককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতকে আদালতে ও ধর্ষিতা গৃহবধুকে ডাক্তারী পরীক্ষার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

থানা অফিসার ইন চার্জ মো. অলিউল ইসলাম এজাহারের বরাত দিয়ে জানান- উপজেলার রাজিহার ইউনিয়নের বড় বাশাইল গ্রামের ওই গৃহবধুকে দীর্ঘদিন ধরে উত্যক্ত করে কুপ্রস্তাব দিয়ে আসছিল একই এলাকার আইয়ুব আলী মৃধা(২০),আবদুল্লাহ সরদারসহ (১৯) তাদের অপর এক সঙ্গি।

ওই গৃহবধু তাদের প্রস্তাবে রাাজি না হলে গত শুক্রবার (৩ অক্টোবর) বিকেলে গৃহবধুর বাড়িতে তাকে একা পেয়ে গৃহবধুর ঘরের দরজা ভেঙে ঘরে ঢুকে মুখ বেঁধে সঙ্গিদের সহযোগীতায় জোরপূর্বক ধর্ষণ করে আবদুল্লাহ সরদার। গৃহবধুর আর্তচিৎকারে স্থানীয়ারা এগিয়ে আসলে ধর্ষক ও তার সঙ্গিরা পালিয়ে যায়।

ধর্ষণের ঘটনায় ভুক্তভোগী গৃহবধু বাদী হয়ে শনিবার থানায় মামলা দায়ের করেছেন। ওই মামলার এজাহারভুক্ত আসামি শাহীন মৃধার ছেলে আইয়ুব আলী মৃধাকে নিজ বাড়ি থেকে পুলিশ গ্রেফতার করেছে।


এ ক্যটাগরির আরো খবর..