তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২য় বৈঠক অনুষ্ঠিত

আজ তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২য় বৈঠক কমিটির সভাপতি হাসানুল হক ইনু এর সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।

বৈঠকে কমিটির সদস্য ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহ্মুদ, গোলাম মোহাম্মদ কাদের, কাজী কেরামত আলী, মুহাম্মদ শফিকুর রহমান, আকবর হোসেন পাঠান (ফারুক), খঃ মমতা হেনা লাভলী অংশগ্রহণ করেন।

বৈঠকে ‘বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট (সংশোধন) বিল, ২০১৯’ অধিকতর পরীক্ষা নিরীক্ষার জন্য গঠিত ১নং সাব-কমিটি মূল কমিটির নিকট রিপোর্ট উপস্থাপন করে।

কমিটি ‘বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট (সংশোধন) বিল, ২০১৯’ এর সংশোধনীসমূহ সর্বসম্মতিক্রমে গ্রহণ করে। এছাড়া কমিটি মূল বিলের সাথে সংশোধনীসমূহ অন্তর্ভুক্ত করার সুপারিশ করে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
সংবাদ প্রতিনিধি

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।