তথ্য কমিশনার হিসেবে আবদুল মালেক-কে নিয়োগ

ঢাকা: সাবেক সচিব আবদুল মালেক-কে আজ সিনিয়র সচিবের মর্যাদায় তথ্য কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

 তথ্য অধিকার আইন, ২০০৯ এর ১৫(১) এবং ১৭ ধারা অনুযায়ী রাষ্ট্রপতি এ নিয়োগ প্রদান করেন।

তথ্য কমিশনার হিসেবে আবদুল মালেক যোগদানের তারিখ থেকে উক্ত পদে অধিষ্ঠিত থাকাকালীন সিনিয়র সচিব পদমর্যাদায় পারিশ্রমিক, ভাতা ও অন্যান্য আনুষঙ্গিক সুবিধা প্রাপ্য হবেন।

আজ তথ্য মন্ত্রণালয় এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করেছে।

উল্লেখ্য, বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা জনাব মালেক ইতিপূর্বে তথ্য মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব, প্রধানমন্ত্রীর একান্ত সচিব-সহ সচিবালয় ও মাঠ প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে  দায়িত্ব পালন করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
সংবাদ প্রতিনিধি

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।