তথ্যমন্ত্রীকে কাফনের কাপড় পাঠিয়ে হত্যার হুমকি

বিশেষ প্রতিবেদকঃ তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর কাছে কাফনের কাপড় পাঠিয়ে হত্যার হুমকি দেওয়া হয়েছে। কাফনের কাপড়ের সঙ্গে তথ্যমন্ত্রীর একটি ছবি দিয়ে তা লালকালি দিয়ে ক্রস চিহ্ন দেওয়া হয়।

এ ছাড়া প্যাকেটের ভেতরে সাদা কাগজে লেখা রয়েছে ‘কোরআনের আইন বিরোধিতাকারী ইনুর মৃত্যুদণ্ড’। বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন জাসদের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক আবদুল্লাহিল কাইয়ুম জামান।

তথ্যমন্ত্রীর সহকারী একান্ত সচিবের (এপিএস) দায়িত্বে থাকা আবদুল্লাহিল কাইয়ুম সাংবাদিকদের বলেন, আজ সকালে বঙ্গবন্ধু এভিনিউর জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের কলাপসিবল গেট দিয়ে সিঁড়ির মধ্যে কে বা কারা একটি প্যাকেট রেখে যায়। অফিসের কর্মচারী গেট খুলে ভেতরে প্রবেশ করতে গেলে প্যাকেট পেয়ে নিয়ে আসেন। এটি খুলে দেখা যায়, ভেতরে একটি সাদা কাফনের কাপড় রয়েছে। কাপড়ের এক ভাঁজে তথ্যমন্ত্রীর একটি ছবি। ছবির ওপরে লালকালি দিয়ে ক্রস চিহ্ন আঁকা। এর সঙ্গে একটি সাদা কাগজে লেখা রয়েছে এটি ‘কোরআনের আইন বিরোধীতাকারী ইনুর মৃত্যুদণ্ড’

আবদুল্লাহিল কাইয়ুম আরো বলেন, কর্মচারীরা তাৎক্ষণিকভাবেই আমাকে জানিয়েছে। আমি পল্টন থানা কর্তৃপক্ষকে জানালে পুলিশ এসে এগুলো জব্ধ করে নিয়ে যায়। পুলিশ এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে বলেও জানান তিনি।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।