× Banner
সর্বশেষ
ইইউ পর্যবেক্ষক মিশনের চূড়ান্ত প্রতিবেদন স্পিকারের কাছে হস্তান্তর জাতিসংঘে সরকারের ভিশন তুলে ধরছেন বাংলাদেশের কূটনীতিকরা জ্বালানি সংকট সমাধানে ১০ সদস্যের কমিটির মেয়াদ সংসদে ৩০ দিন নির্ধারণ করা হয়েছে পুলিশের জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে – প্রধানমন্ত্রী শ্যামনগরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দল হরিনগর ও পূর্ব মীরগাং সরকারি বিদ্যালয় কোটালীপাড়ায় সম্পত্তির লোভে এতিম শিশুকে হত্যাচেষ্টার অভিযোগ স্বাবলম্বী করতে ৭৮ জন বাক ও শ্রবণপ্রতিবন্ধী ব্যক্তিকে সেলাই মেশিন দিয়েছে ব্র্যাক ব্যাংক বাণিজ্যমন্ত্রীর সাথে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের বৈঠক এশিয়ান বিচ গেমসে ব্রোঞ্জ জয়ী নারী কাবাডি দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রধানমন্ত্রী আগমনে প্রস্তুত শার্শার উলাশী জিয়া খাল

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে দিনভর বৃষ্টি

Dutta
হালনাগাদ: রবিবার, ৪ জুলাই, ২০২১
বজ্রসহ বৃষ্টি

ভোররাত থেকেই রাজধানীর বিভিন্ন স্থানে থেমে থেমে বৃষ্টি হচ্ছে।

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আজ রোববার (৪ জুলাই) সারা দিন মাঝারি থেকে ভারি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তর জানায়, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম, বরিশাল ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে।

এ ছাড়া সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এদিকে আজ রোববার ভোররাত থেকেই রাজধানীর বিভিন্ন স্থানে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। কখনও হালকা, কখনও মুষলধারে। বৃষ্টিতে এরই মধ্যে রাজধানীর বিভিন্ন সড়কে পানি জমতে দেখা গেছে।


এ ক্যটাগরির আরো খবর..