× Banner
সর্বশেষ
আমাদের প্রথম এবং প্রধান দায়িত্ব জনগণের দেখভাল করা – সংসদে প্রধানমন্ত্রী শ্যামনগরে নিবন্ধিত জেলেদের মাঝে চাউল বিতরণ কার্যক্রমের উদ্বোধন ২০২৭ সালে রূপপুর থেকে মিলবে ৪০ শতাংশ বিদ্যুৎ ডেমরায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কারখানা পরিদর্শন করলেন শ্রমমন্ত্রী তদন্ত কমিটি গঠন পুলিশের মহাপরিদর্শকের সঙ্গে ইউনেস্কো প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪৯ জন, গেজেট প্রকাশ বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে গাইবান্ধায় সিএমএসএমই অর্থায়ন কর্মশালার আয়োজন জাতীয় সংকটে বারবার সমাধানমূলক নেতৃত্ব দিয়েছে বিএনপি -তথ্য ও সম্প্রচার মন্ত্রী আলোকচিত্র হচ্ছে সময়ের দলিল – তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী বাংলাদেশে উন্নত সোলার এনার্জি স্টোরেজ নিয়ে এলো হুয়াওয়ে

পিআইডি

ডিজিটাল ডিভাইসের ব্যবহার পুলিশের সক্ষমতা বহুগুণ বৃদ্ধি করেছে -গণপূর্ত প্রতিমন্ত্রী

Kishori
হালনাগাদ: শনিবার, ২১ জানুয়ারী, ২০২৩
পুলিশের সক্ষমতা

বর্তমান সরকারের আমলে ডিজিটাল ডিভাইস এর ব্যবহারের ফলে পুলিশের সক্ষমতা বহুগুণ বৃদ্ধি পেয়েছে। এতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ দমন এবং পুলিশের প্রতি মানুষের আস্থা বৃদ্ধি পেয়েছে। বলেছেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ।

আজ ময়মনসিংহের ফুলপুর থানা কমপ্লেক্সে সিসি ক্যামেরার মাধ্যমে সার্ভিলেন্স সিস্টেম উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, পুলিশের প্রয়োজনীয় জনবল নিয়োগ, জনবল কাঠামো সংস্কার, প্রয়োজনীয় প্রশিক্ষণ আধুনিক সরঞ্জাম সরবরাহ গুরুত্বপূর্ণ স্থান ও স্থাপনাসমূহ সিসি ক্যামেরার সার্ভিলেন্স সিস্টেমের আওতায় আনাসহ ডিজিটাল ডিভাইসের মাধ্যমে পুলিশি কার্যক্রমে গতিশীলতা বৃদ্ধি পেয়েছে। এতে অপরাধ দমন ও প্রতিরোধ, আইনের প্রতি মানুষের শ্রদ্ধা বৃদ্ধি পেয়েছে এবং সমাজে অপরাধ প্রবণতা কমেছে। একই সাথে পুলিশের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হয়েছে এবং পুলিশের প্রতি জনগণের আস্থা বৃদ্ধি পেয়েছে।

একইদিন অপরাহ্ণে উপজেলার সিংহেশ্বরী উচ্চ বিদ্যালয় মাঠে বিট পুলিশ সমাবেশে প্রতিমন্ত্রী বলেন, বিট পুলিশিং কার্যক্রমের মাধ্যমে পুলিশের সেবা বর্তমান সরকার জনগণের দোরগোড়ায় পৌঁছে দিয়েছে। এতে সমাজে জনসচেতনতা বৃদ্ধি পেয়েছে এবং পুলিশি কার্যক্রম সহজতর হয়েছে।

সন্ধ্যায় আনন্দমোহন কলেজ মাঠে জেলা ও মহানগর আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক যথাক্রমে এহতেশামুল আলম, এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল এবং ইকরামুল হক টিটু ও মোহিত উর রহমান শান্তকে এক থেকে সাত নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ কর্তৃক প্রদত্ত সংবর্ধনা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি সরকারের বিভিন্ন উন্নয়নমূলক দিক তুলে ধরেন এবং আবার আগামী নির্বাচনকে সামনে রেখে দলের নেতাকর্মীদের করণীয় সম্পর্কে দিকনির্দেশনা প্রদান করেন।


এ ক্যটাগরির আরো খবর..