× Banner
সর্বশেষ
নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই -মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী গণভোটের রায় উপেক্ষা করা গণঅভ্যুত্থানের সাথে বিশ্বাসঘাতকতা যথাযথ শিক্ষা নিশ্চিত হলে দূর হবে মব কালচার -প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রাষ্ট্রায়ত্ত চিনিকলগুলো পুনরায় চালু করতে দৃঢ় প্রতিজ্ঞ সরকার -শিল্প ও বাণিজ্য মন্ত্রী  জিডিপি’র পাঁচ শতাংশ শিক্ষাখাতে বরাদ্দের পরিকল্পনা -শিক্ষা মন্ত্রী নড়াইলে শিশুকে যৌন হয়রানির অভিযোগে ইমামকে গ্রেফতার তরুণ উদ্ভাবক ওয়াকিমুলের বানানো স্মার্ট কারে চড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান পশ্চিমবঙ্গে নতুন সরকারের মন্ত্রীদের শপথ বেনাপোল বিজিবি অভিযানে ৬০ বোতল ভারতীয় উইনিক্স সিরাপ উদ্ধার

নিউজ ডেস্ক

ডাসারে মটর সাইকেল চাপায় সাবেক ইউপি সদস্যের মৃত্যু

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৩০ নভেম্বর, ২০২১
ডাসারে মটর সাইকেল চাপায় সাবেক ইউপি সদস্যের মৃত্যু

সৈয়দ রাকিবুল ইসলাম, ডাসার থেকে: মাদারীপুরের নবগঠিত ডাসারে মটর সাইকেল চাপায় সাবেক ইউপি সদস্যের মৃত্যু হয়েছে। 

ঘটনাটি ঘটে ( ৩০) নভেম্বর মঙ্গলবার সন্ধ্যা ৭ টার সময়। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানাযায় যে, উপজেলার নবগ্রাম ইউনিয়নের শশিকর বাজারের মেইন সড়কে নবগ্রাম ইউনিয়নের সাবেক মেম্বার পরিতোষ মন্ডল (৪৫) ইজিবাইকে
ওঠার সময় পূর্ব দিক থেকে তিনজন কিশোর একসাথে ডিসকাভার -১৩৫ সিসির একটি মটর সাইকেল দ্রুত বেগে এসে চাপ দেয়।
মটর সাইকোলর আঘাতে সাবেক মেম্বার পরিতোষ মন্ডলের রক্তক্ষরণ শুরু হয়। তাকে উদ্ধার করে কালকিনি সদর হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়। এ-সময়  ঘাতক মটর সাইকেল চালক সৈকত বিশ্বাস (১৬) গুরুতর আহত হলে, তাকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়।
এসময় স্থানীয় জনতা মটর সাইকেলের পিছনে বসা দুই কিশোর অনিক বিশ্বাস (১৫) ও পিযুষ বিশ্বাস  (১৪) কে আটক করে । খবর পেয়ে ঘটনাস্থল থেকে ঘাতক মটর সাইকেল ও দুই কিশোর আরোহীকে ডাসার থানায় নিয়ে আসে পুলিশ।
এ বিষয়ে নবগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান দুলাল তালুকদার বলেন, সাবেক ৩  নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য পরিতোষ মন্ডল মটর সাইকেল চাপায় মারা গেছে। বিষয়টি খুবই দুঃখজনক ঘটনা।
এবিষয়ে ডাসার থানার অফিসার ইনচার্জ মোঃ হাসানুজ্জামান বলেন, মটর সাইকেল চাপায় একজন সাবেক ইউপি সদস্যের মৃত্যু হয়েছে। ঘটনাস্থল থেকে ঘাতক মটর সাইকেল ও দুই কিশোর আরোহীকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..