ডাসারে প্রিজাইডিং- পোলিং অফিসার নিয়োগে অনিয়ম ও নানান অভিযোগ

ডাসারে প্রিজাইডিং- পোলিং অফিসার নিয়োগে অনিয়ম ও নানান অভিযোগ
মাদারীপুরের ডাসারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে প্রিজাইডিং-সহকারী প্রিজাইডিং ও পোলিং  অফিসার নিয়োগ ও নিয়োগকৃত প্রিজাইডিং অফিসারসহ উপজেলা নির্বাচন অফিসের বিরুদ্ধে নানান অভিযোগ উঠেছে।
খোজ নিয়ে জানাগেছে,নির্বাচন উপলক্ষে ডাসার উপজেলার ২৫ টি কেন্দ্রে ২৫  জন প্রিজাইডিং অফিসার ও ১২৫  জন সহকারী প্রিজাইডিং অফিসার এবং ২৫০ পোলিং অফিসার  নিয়োগ দেওয়া হয়।অভিযোগ উঠেছে, জনবল থাকা সত্তেও অর্থের বিনিময়ে অনভিজ্ঞ ও ট্রেনিং না দিয়ে অধিকাংশ প্রিজাইডিং-সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসার নিয়োগ দিয়ে কেন্দ্রে দায়িত্ব পালনে সুযোগ দেন, উপজেলা নির্বাচন অফিস।এছাড়াও সহকারী প্রিজাইডিং অফিসারেররা নির্বাচনকালীন বরাদ্দকৃত অর্থ থেকে ৪০০-৫০০ টাকা কম পেয়েছেন বলে অভিযোগ উঠেছে। এছাড়াও ২৫ টি কেন্দ্রের ১২৫ জন সহকারী প্রিজাইডিং অফিসারের যাতায়াতের বরাদ্দকৃত অর্থ থেকে অধিকাংশ সেন্টারে টাকা ৪০০-৬০০ টাকা কম দিয়েছেন, কেন্দ্রে দায়িত্বরত প্রিজাইডিং অফিসারেরা।এনিয়ে ক্ষুব্ধ  নির্বাচনে দায়িত্ব পালন করা সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসারেরা।
বিষয়টি জানাজানি হলে,কিছু প্রিজাইডিং অফিসার বিকাশের মাধ্যমে সহকারী প্রিজাইডিং অফিসারদের বাকি পাওনা টাকা ফেরত দিচ্ছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সহকারী প্রিজাইডিং অফিসার জানান,কেন্দ্রে ডিউটি ও যাতায়াত বাবদ প্রিজাইডিং অফিসারেরা পেয়েছেন ৭ হজার ২০০ টাকা সহকারী প্রিজাইডিং কেউকেউ পেয়েছেন ৪০০০ টাকা, পোলিং অফিসারেরা পেয়েছেন ৪০০০ হাজার টাকা কেউকেউ টাকা পেয়েছেন ৪৬০০ টাকা।
ডাসার উপজেলা নির্বাচন অফিসার মাহবুবুর রহমান বলেন,প্রিজাইডিং অফিসারদের সরকারী ১০% ভ্যাট কেটে টাকা দেওয়া হয়েছে।দুই-থেকে তিনিটি কেন্দ্রে ঝামেলা হয়েছে।তাদের বলে দিছি,ঝামেলা মিটিয়ে ফেলতে।তবে ট্রেনিং ছাড়া প্রিজাইডিং -সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসার নিয়োগের বিষয়টি তিনি এড়িয়ে যান।
এবিষয়ে ডাসার উপজেলা নির্বাহী অফিসার মো. আল মামুন জানান,ট্রেনিং ছাড়া প্রিজাইডিং অফিসার নিয়োগের সুযোগ নেই।কোন অনিয়ম হলে বিষয়টি জেনে ব্যবস্থা নেওয়া হবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
ACP
লেখক / প্রতিবেদক

ACP

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।