× Banner
সর্বশেষ
এক মাসের মধ্যে রামিসা হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে – প্রধানমন্ত্রী সংযুক্ত আরব আমিরাতে দক্ষ জনবল রপ্তানিসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ত্রিশালে নজরুলজয়ন্তী উৎসবের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী রামিসা হত্যা মামলার ফরেনসিক রিপোর্ট পেয়েছেন তদন্তকারী কর্মকর্তা ব্র্যাক ব্যাংক প্রিমিয়াম ব্যাংকিং গ্রাহকদের জন্য কাভাজো’র জন্মদিনের কেক ও বিশেষ ছাড় দেশের উন্নয়ন ও নতুন বাংলাদেশ বিনির্মাণে প্রকৌশলীদের দায়িত্বশীল ও কার্যকর ভূমিকা রাখতে হবে -স্থানীয় সরকার মন্ত্রী সীমান্তে অভিযান চালিয়ে অবৈধ চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি ​ঈদুল আজহা সামনে রেখে অপরাধ দমনে কঠোর বিএমপি: নগরীতে ফিরছে স্বস্তি, বাড়ছে জনআস্থা পাইকগাছার কামার পাড়ায়;হাতুড়ি আর লোহার টুংটাং শব্দে মুখরিত বৈশ্বিক পরিমণ্ডলে দেশের ভাবমূর্তি ও মর্যাদাকে উজ্জ্বল করেছে পুলিশ ও সেনাবাহিনী -স্বরাষ্ট্রমন্ত্রী

ডাসার(মাদারীপুর) প্রতিনিধি 

ডাসারে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত 

Kishori
হালনাগাদ: শনিবার, ২৩ মে, ২০২৬
ডাসারে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা

মাদারীপুরের ডাসারে নবাগত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মর্জিনা আক্তারের সাথে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,জনপ্রতিনিধি, শিক্ষক, রাজনৈতিক ব্যক্তিবর্গ,সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(২৩ মে) সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
নবাগত জেলা প্রশাসক মর্জিনা আক্তার বলেন,জেলার সার্বিক উন্নয়ন ত্বরান্বিত করতে সকল সরকারি দপ্তরের পাশাপাশি জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্টদের সমন্বিতভাবে কাজ করতে হবে।তিনি স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনসেবার মানোন্নয়নে গুরুত্বারোপ করে সবার আন্তরিক সহযোগিতা কামনা করেন।মতবিনিময় সভায়  তিনি উপজেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা সম্পর্কে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে মতামত গ্রহণ করেন।এসময় তিনি ডাসার উপজেলার  সীমানা নির্ধারণ, সদরদপ্তর,স্বাস্থ্য কমপ্লেক্সেসহ গুরুত্বপূর্ণ অবকাঠামো নির্মাণ কাজের অগ্রগতি নিয়ে আলোচনা করেন।বিশেষ করে রাস্তাঘাট উন্নয়ন,কৃষিতে জলাবদ্ধতা নিরসন, চায়না দুয়ারী জাল,শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি যাতে স্বাভাবিক থাকে সে বিষয়ে আলোচনা করা হয়।নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মর্জিনা আক্তার, উপস্থিত সবার বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং সমস্যাগুলো সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন।সভা শেষে উপজেলার বিভিন্ন শিক্ষক প্রধানদের হাতে ক্রীড়া সামগ্রী তুলে দেন,জেলা প্রশাসক মর্জিনা আক্তার ।এছাড়াও তিনি ডাসার উপজেলার ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেন।
সভায় উপস্থিত ছিলেন,ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া সুলতানা,ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান মাহমুদ,উপজেলা বিএনপির আহবায়ক আলাউদ্দিন তালুকদার,বিএনপি নেতা সালাম তালুকদার প্রমুখ। এছাড়াও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ,সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..