× Banner
সর্বশেষ
রাজাকারদের রাজনৈতিক গোষ্ঠীকে বর্জন করতে হবে – স্বাস্থ্যমন্ত্রী অনলাইন অপরাধের বিরুদ্ধে সংসদে নতুন কঠোর আইন পাস হয়েছে – পররাষ্ট্র প্রতিমন্ত্রী পানির অধিকার নিয়ে শ্যামনগরে অনুষ্ঠিত হল ছায়া উপকূলীয় পানি সংসদ রাজনৈতিক বিবেচনায় পদোন্নতি না দেওয়া মানবতার ওপর আঘাত – রিজভী পুলিশি কার্যক্রম সময়োপযোগী ও আধুনিক হতে হবে – আইজিপি কালীগঞ্জে দুই সাংবাদিকের উপর হামলা থানায় অভিযোগ মানবতার মুক্তি না হওয়া পর্যন্ত লড়াই চলবে বিরোধী দলীয় নেতা ড. শফিকুর রহমান পাইকগাছায় ইট নেই ইটের রাস্তায় ; বর্ষায় আমিরপুর সড়কের বেহাল অবস্থা, চরম দুর্ভোগে এলাকাবাসী   খেলাধুলা সীমান্ত পেরিয়ে শান্তি ও বন্ধুত্বের সেতুবন্ধ গড়ে তোলে – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী পেকুয়ায় বন্যার্তদের মাঝে স্বরাষ্ট্রমন্ত্রীর ত্রাণ বিতরণ

ঠাকুরগাঁও পৌরসভায় আপিলে প্রার্থীতা ফিরে পেলেন ১৪ কাউন্সিলর

admin
হালনাগাদ: শনিবার, ১২ ডিসেম্বর, ২০১৫

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র কাগজপত্র যাচাই-বাছাই শেষে ৫ই ডিসেম্বর যে ১৪ জনকে বাতিল ঘোষণা করা হয়েছিল তাদের আবার মনোয়নপত্র দেওয়া  হয়েছে।

শুক্রবার সকালে ঠাকুরগাঁও জেলা প্রশাসক মূকেশ চন্দ্র বিশ্বাস জানান, কাউন্সিলর পদে ১৩ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১ জনকে বাতিল করা হয়েছিল। তাদের সময় বেধে দেওয়া হয়েছিল কাগজপত্র ঠিক করে জমা দেওয়ার জন্য।

তারা তাদের সকলের কাগজ ঠিক করে জমা দেওয়ায় আজ তাদের আবার প্রার্থীতা দেওয়া হবে। কাউন্সিলর প্রার্থীদের মধ্যে যারা আবার তাদের প্রার্থীতা ফিরে পেলেন তারা হলেন- ২নং ওয়ার্ডে নজরুল ইসলাম, ৩নং ওয়ার্ডের ওয়ালিউর রহমান, ৫নং ওয়ার্ডের জাহিদুল ইসলাম, আজিজুল হক, চৌধুরী মোঃ সোরোয়ার রশিদ উজ্জল, কামাল হোসেন, ৬নং ওয়ার্ডের ফরুখ আহম্মেদ, শেখ দবির উদ্দিন, ৮নং ওয়ার্ডের একে এম সফিউল এনাম পারভেজ, ৯নং ওয়ার্ডের বাদশা আলম, প্রদীপ শংকর চক্রবর্তী, তরিকুল ইসলাম ১০ নং ওয়ার্ডের আব্দুর রহিম।

এছাড়া সংরক্ষিত কাউন্সিলর দ্রোপদী দেবী আগরওয়ালাকে আবার প্রার্থীতা ফিরে দেওয়া হয়েছে।

নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন ওয়ার্ডের চা’য়ের দোকানে জমে উঠেছে নির্বাচনের কথা।


এ ক্যটাগরির আরো খবর..