ঠাকুরগাঁওয়ে সাহিত্য প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

আব্দুল আউয়াল, ঠাকুরগাঁও প্রতিনিধি ॥ ঠাকুরগাঁওয়ে জাতীয় শিশু কিশোর পত্রিকা মাসিক নকীব-এর সাহিত্য প্রতিযোগিতার পুরস্কার বিতরণী করা হয়েছে।

এ উপলক্ষে শুক্রবার জাতীয় শিশু কিশোর পত্রিকা মাসিক নকীব পাঠক ফোরাম ঠাকুরগাঁও জেলার উদ্যোগে ইসলাম প্লাজাস্থ আই.এ.বি মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পাঠক ফোরামের সম্পাদক মন্ডলীর সভাপতি মুহাম্মাদ আল আমিন এর সভাপতিত্বে এসময় বক্তব্য দেন, প্রধান অতিথি ছিলেন নকীব পাঠক ফোরাম কেন্দ্রীয় কমিটির সম্পাদক মন্ডলীর অন্যতম সদস্য মুহাম্মাদ হাছিবুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন মুহাঃ আতাউর রহমান, মুহাঃ মতিউর রহমান বায়েজিদ।

অনুষ্ঠানটি পরিচালনা করেন,  সম্পাদক মুহাম্মাদ আরিফ বিল্লাহ।

সভা শেষে মাসিক নকীব-এর সাহিত্য প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।