ঠাকুরগাঁওয়ে প্রতিবন্ধী স্কুলে স্বাস্থ্য সেবা কেন্দ্র উদ্বোধন

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি ॥ ঠাকুরগাঁও সদর উপজেলার মোলানীর একতা প্রতিবন্ধী উন্নয়ন স্কুল ও পুনর্বাসন কেন্দ্রে স্বাস্থ্য সেবা কেন্দ্র উদ্বোধন করা হয়েছে।

আজ মঙ্গলবার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সাস্থ্য সেবা কেন্দ্রের উদ্বোধন করেন, ঠাকুরগাঁও জেলা সিভিল সার্জন ডা. আবু মোঃ খয়রুল কবীর। বিশেষ অতিথি ছিলেন, ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসার আসলাম মোল্লা। প্রতিবন্ধী স্কুলের সভাপতি ও ইউপি চেয়ারম্যান নুরুল ইসলামের সভাপতিত্বে অতিথির পাশাপাশি বক্তব্য রাখেন, সাংবাদিক মনসুর আলী, বিদ্যালয়ের পরিচালক আমিরুল ইসলাম প্রমুখ। বর্তমানে স্কুলটিতে ৩৭৯ জন প্রতিবন্ধী শিক্ষার্থী রয়েছে।

 

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।