× Banner
সর্বশেষ
চীনে জুতার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২৮ কালীগঞ্জে পৃথক অভিযানে মাদকসহ গ্রেপ্তার-৩ স্বামীর ভিটা থেকে বৃদ্ধা বিধবাকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ সৎছেলের বিরুদ্ধে যশোরে কোটি টাকার সোনার বারসহ যুবক আটক বিয়ের দাবিতে ৬০ বছরের বৃদ্ধের বাড়িতে ৪৮ বছরের নারীর অবস্থান নোবিপ্রবি অধ্যাপকের গবেষণার প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নবীগঞ্জে পূর্ব বিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষ; আহত ৮০ ভারত থেকে ট্রাভেল পারমিটে দেশে ফিরলেন দিনাজপুরের তরুণী সংবাদ প্রকাশে তোলপাড়; অবৈধ রাজপ্রাসাদ বাঁচাতে প্রভাবশালীদের দ্বারে দ্বারে দৌড়ঝাঁপ কালকিনিতে সহকারী শিক্ষকের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন, গ্রেফতার হয়নি কোন আসামী

ডেস্ক

অনুষ্ঠিত হলো গারো সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ওয়ানগালা

Kishori
হালনাগাদ: রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪
গারো সম্প্রদায়ের ওয়ানগালা

জামালপুরের বকশিগঞ্জে দে। শস্য দেবতাকে ফসলের কিছু অংশ তুলে দিতেই এই আয়োজন করে থাকেন।

রোববার (২৪ নভেম্বর) সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত উৎসবের আমেজ থাকে পাহাড়ি এই সম্প্রদায়ের মানুষের মাঝে। পাহাড়ি নয় এই উৎসবে অংশ নেয় বাঙালিরাও।

গারোদের বিশ্বাস শস্য দেবতা ‘মিসি সালজং’ এর ওপর নির্ভর করে ফসলের ভালো ফলন হয়। এই শস্য দেবতার প্রতি প্রার্থনা  জানিয়ে ও নতুন ফসল আহারের অনুমতি নিতে জামালপুরের ভারতীয় সীমান্তবর্তী বকশিগঞ্জের দিঘলাকোনা এলাকায় ওয়ানগালা উৎসব পালন করেছে গারো সম্প্রদায়ের পাহাড়িরা।

ওয়ানগালার শুরুতে থক্কা অনুষ্ঠান, শস্য দেবতার উদ্দেশ্যে ফসল উৎসর্গ, প্রবেশগীতি, প্রার্থনা, বাণীপাঠ, উপদেশ ও অর্থনীতিসহ নানা আয়োজন করে দিঘলাকোনার সাধু আন্দ্রে ধর্মপল্লী। যেখানে অংশ নেয় গারো সম্প্রদায়ের পাঁচ শতাধিকের বেশি বাসিন্দারা। উৎসবটিকে ঘিরে আনন্দের মেলায় পরিণত হয় পুরো ধর্মপল্লী।

শুধু গারো সম্প্রদায় নয়। ওয়ানগালার অনুষ্ঠানে অংশ নেন এই এলাকার সাধারণ বাঙালিরাও। সব পরিবারের ভালবাসা, আনন্দ এবং দেশ ও জাতির জন্য মঙ্গল কামনা করা হয় ওয়ানগালার প্রার্থনায়।


এ ক্যটাগরির আরো খবর..