দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, পুলিশ জনগণের নিরাপদ আশ্রয়স্থল। কোনো মানুষ যখন নিপীড়ন, অন্যায় বা বিপদের শিকার হন, তখন সবার আগে পুলিশের কাছে নিরাপত্তা ও আশ্রয় প্রত্যাশা করেন।
মানুষের জানমাল ও নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সদস্যরা দিন-রাত অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালন করেন।
তাই তাদের দায়িত্ব পালনের পাশাপাশি প্রয়োজনীয় সুযোগ-সুবিধা ও আবাসন নিশ্চিত করাও সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব।
আজ লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা থানার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, পুলিশ সদস্যদের কর্মপরিবেশ উন্নত ও তাদের জীবনযাত্রায় স্বাচ্ছন্দ্য আনতে সরকার প্রতিটি থানায় আধুনিক সুযোগ-সুবিধা ও আবাসন সুবিধাসংবলিত ভবন নির্মাণের উদ্যোগ নিয়েছে। এসব ভবন নির্মিত হলে পুলিশ সদস্যদের আবাসন সংকট কমবে এবং তারা আরো স্বাচ্ছন্দ্য ও মনোযোগের সাথে জনগণের সেবা করতে পারবেন।
অনুষ্ঠানে বক্তৃতা করেন স্থানীয় সংসদ সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান, জেলা পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান প্রমুখ।




