× Banner
সর্বশেষ
দ্বিতীয় রিফাইনারি গড়ে না ওঠায় পরিস্থিতি আরও জটিল হয়েছে – সেনাপ্রধান প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক সাপাহারে জাতীয় পুষ্টি সপ্তাহ’র উদ্বোধন অসংক্রামক রোগে মৃত্যু ৭১ শতাংশ, কার্যকর পদক্ষেপ জরুরি যুক্তরাজ্যে বাংলাদেশের শিক্ষার্থীদের উচ্চশিক্ষার বৃত্তির সুযোগ বাড়ানোর আহ্বান শিক্ষা মন্ত্রীর বাস ভাড়া বাড়লো সরকার; প্রতি কিলোমিটারে বাড়লো ১১ পয়সা ইরানের জনগণের জন্য জরুরি ওষুধ ও চিকিৎসাসামগ্রী দিল বাংলাদেশ থাইল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ নারী কাবাডি দলের জয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বর্তমান হাম পরিস্থিতি ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসছে – স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশিদের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা দিতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ – কমিশনার প্রণয় কুমার ভার্মা

ঠাকুরগাওয়ে দিনে গরম রাতে শীত

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০১৭

ঠাকুরগাঁও প্রতিনিধি: উত্তরে জনপথ ঠাকুরগাও জেলা হিমালয়ের কোল ঘেষা অঞ্চল। এখানে শুরু হয়ে গেছে ঘন কুয়াশা। ভোরবেলা কুয়াশার পরিমান অনেক বেশি। তবে সন্ধা নামার পর থেকেই কুয়াশা পড়তে শুরু করে। রাতভর বৃষ্টির মত টুপটাপ কুয়াশা ঝড়তে থাকে।
ভোরের দিকে কুয়াশার দাপটে রাস্তার গাড়ি চলতে বিঘ্ন ঘটছে। হেডলাইট জ্বালিয়ে সাবধানে গাড়ি চালাতে হয় গাড়ি চালকদের । আবার দিনে প্রখর রোদ্রে গরমে মানুষ ক্লান্ত হয়ে পড়ছেন সাধারণ মানুষ । শীত আর গরমে অতিষ্ঠ ঠাকুরের সকল শ্রেণীর মানুষ । তারা জানান ঠান্ডা গরম আবহাওয়ায় মানুষের ও শিশুদের বিভিন্ন রোগবালাই দেখা দিচ্ছে। মূলত এই আবহাওয়ায় বিশেষ করে শিশুদের বেশি অসুস্থ হয়ে পরছে। তাদের বিভিন্ন ধরনের রোগ বালাই লেগে আছে। যেমন জ্বর সন্ধি, কাশি, ডায়রিয়া ,নিউমোনিয়া, এইসব বিভিন্ন ধরনের রোগ লেগে থাকে।
বালিয়াডাঙ্গী থেকে আসা শিমু আক্তার জানান, আমি আমার ৩বছরের মেয়ে তানিয়া কে নিয়ে গত দুই দিন হল ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে জ্বর সর্দি কাশির কারণ এই হাসপাতালে ভর্তি হয়েছি।
পীরগঞ্জ থেকে আসা ময়না জানান,  ঠান্ডা গরম আবহাওয়ার কারণেই জ্বর ও সর্দি কাশি না কোমায় আমার ২বছরে ছেলেকে শিশু বিশেষজ্ঞ ডাক্তার কে দেখিয়ে ডাক্তার চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হইতে বলেন।
খোচাবাড়ি থেকে আসা রুপা রানী জানান, ঠান্ডা গরম আবহাওয়ায় বিশেষ করে ছোট ছোট বাচ্চাদের বিভিন্ন ধরনের রোগ বালাই দেখা দিচ্ছে । আমি আমার দুই বছরের মেয়েকে নিয়ে হাসপাতালে ভর্তি হইতে আসি। কিন্তু হাসপাতালের এত রোগী ভর্তি হয়েছে যা হাসপাতালের শিশু ওয়ার্ডে কোথাও কোনো জায়গা নেই । তাই আমি আমার মেয়েকে নিয়ে বাইরে দাঁড়িয়ে সেলাইন দিচ্ছি।
ঠাকুরগাঁও শহরের বাসিন্দা শাহজাহান জানান, দিনের বেলা প্রচণ্ড গরম আর রাতের বেলা খুব ঠান্ডা লাগে। শেষ রাতের দিকে কেথা কম্বল গায়ে ঝাকা নিতে হয়। ঠাকুরগাঁও কৃষি বিভাগের সূত্রে জানা যায় , দিনে বেলায় তাপমাত্রা ৩০ থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াসে থাকছে। আর রাতের বেলায় নেমে আসে ১৮ থেকে ২০ ডিগ্রি সেলসিয়াস । তাপমাত্রা ওঠানামা করার কারনে শিশুরা জ্বর ,সর্দি ,কাশি ,ডায়রিয়া ,নিউমোনিয়ায় ,আক্রান্ত হচ্ছে বলে ধারণা করছেন সাধারণ মানুষ ।
ঠাকুরগাঁও সদর হাসপাতালে কনসালটেন্ট শিশু বিশেষজ্ঞ ডা, শাহজাহান নেওয়াজ জানান, ঠান্ডা গরম আবহাওয়ার কারণেই শিশুদের বিভিন্ন ধরা রোগ দেখা দিচ্ছে। বিশেষ করে জ্বর সর্দি কাশি বমি পাতলা পায়খানা এই সব রোগ বেশি দেখা দিচ্ছে। ঠান্ডা গরম আবহাওয়ার সাথে একযাস না হওয়ার কারণে শিশুদের এই সব রোগ দেখা দিচ্ছে। আমরা মা দেরকে পরামর্শ দিয়ে যাচ্ছি ।


এ ক্যটাগরির আরো খবর..