ঠাকুরগাঁওয়ে জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে মানববন্ধন

আব্দুল আউয়াল ঠাকুরগাঁও প্রতিনিধি ॥ জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন কর্মসূচি পালন পালন করা হয়েছে।

সোমবার দুপুরে বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিষ্ট সমিতি ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে শহরের চৌরাস্তা মোড়ে এ কর্মসূচি পালন করা হয়। ঘন্টাব্যাপি মানববন্ধনে সমিতির নেতৃবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংস্কৃতিক কর্মী সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেয়।

এসময় বক্তব্য দেন, বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিষ্ট সমিতির সহ সভাপতি জয় চৌধুরী, সাধারণ সম্পাদক আজিজুল হক, সদস্য শাহজাহান বেলাল প্রমুখ।

বক্তারা বলেন, ইসলামের নামে জঙ্গিরা নিরীহ মানুষকে হত্যা করছে। এদের বিরুদ্ধে সবাইকে একত্রিত হতে হবে এবং বাংলাদেশ থেকে জঙ্গি ও সন্ত্রান নির্মুল করতে হবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।