× Banner
সর্বশেষ
নৌ মন্ত্রণালয়ে ১৬ সংস্থা, তবুও ঘাটতি ও অপূর্ণতা – নৌ পরিবহন মন্ত্রী মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ থালাপতি বিজয়ের আজ বিশ্ব মা দিবস জনগণের সঙ্গে পুলিশের মানবিক আচরণের আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী পুলিশকে যেন কেউ দেশ ও জনগণের বিরুদ্ধে ব্যবহার করতে না পারে – প্রধানমন্ত্রী পার্বত্য চট্টগ্রামের মানুষ নিজস্ব কৃষ্টি, সংস্কৃতি ও ঐতিহ্য দিয়ে দেশের উন্নয়নে ভূমিকা রাখছে – পার্বত্য মন্ত্রী প্রতিবেশী দেশের নির্বাচন বা সরকার পরিবর্তন বাংলাদেশের রাজনীতিতে কিছু মনস্তাত্ত্বিক প্রভাব সীমান্ত নিরাপত্তায় কড়া বার্তা, BSF-কে ৬০০ একর জমি দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার আজ ১০ মে রবিবার সকালেই রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১০ মে (রবিবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

ঠাকুরগাঁওয়ে কারাম পূজা অনুষ্ঠিত

admin
হালনাগাদ: রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৬

আব্দুল আউয়াল, ঠাকুরগাঁও প্রতিনিধি ॥ প্রতি বছরের ন্যায় এ বছরও ঠাকুরগাঁওয়ে ওঁরাও সম্প্রদায়ের কারাম পূজা অনুষ্ঠিত হয়েছে।

বিশ্বপঞ্জিকা হিসেবে ভাদ্র মাসের শেষ দিনে শনিবার রাত ৮টার দিকে জাতীয় আদিবাসী পরিষদের উদ্যোগে ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর ইউনিয়নের পাঁচপীরডাঙ্গা এলাকার ওঁরাও পল্লীতে দুই দিনব্যাপি কারাম পূজার উৎসব শুরু হয়। এসময় ওঁরাও কিশোর-কিশোরী, যুবক-যুবতী নাচে-গানে মাতোয়ারা হয়ে ওঠেন। কামনা-বাসনা করেন, আর চেষ্টা করেন একটু ভালোবাসার।

কারাম উৎসব উপলক্ষে শনিবার রাতে পাঁচপীরডাঙ্গা এলাকার ওঁরাও পল¬ীতে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

এসময় বক্তব্য দেন, ঠাকুরগাঁও জেলা প্রশাসক মূকেশ চন্দ্র বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার দেওয়ান লালন আহমেদ, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অরুনাংশু দত্ত টিটো, সাধারণ সম্পাদক তপন কুমার ঘোষ, আদিবাসী পরিষদের উপদেষ্টা অ্যাড. ইমরান চৌধুরী, সালন্দর ইউপি চেয়ারম্যান মাহবুব আলম মুকুল প্রমুখ।

পাঁচপীরডাঙ্গী ছাড়াও ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর, চন্ডিপুর, গোবিন্দনগর এলাকায় জমকালো আয়োজনের মধ্যে দিয়ে কারাম পূজা পালন করা হচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..