× Banner
সর্বশেষ
টেকসই খাদ্য নিরাপত্তা ও যুবকদের দক্ষ করতে ডব্লিউএফপি-এর সহযোগিতা চাইলেন পার্বত্যমন্ত্রী  সবুজ প্রযুক্তিনির্ভর টেক্সটাইল শিল্পে জোরদারের আহ্বান বাণিজ্যমন্ত্রীর হাম রোগের সর্বশেষ প্রতিবেদন এদেশে আমাদের অনন্য জাতীয় পরিচয় আমরা ‘বাংলাদেশি’ -সংস্কৃতি বিষয়ক মন্ত্রী শিক্ষা খাতকে জাতীয় বিনিয়োগ হিসেবে বিবেচনা করছে সরকার – প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী বিরোধীদলীয় নেতার সঙ্গে ইইউ’র রাষ্ট্রদূত মিলারের বৈঠক ডাসারে ২৭ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক দেশের পাট শিল্পের জন্য চীনের প্রযুক্তিগত সহায়তা চাইলেন বাণিজ্যমন্ত্রী চোখ ভেদ করে মাথায় ঢুকে গুলি,মারা গেল ছোট্ট রেশমী মাদকমুক্ত সমাজ গড়তে সমন্বিতভাবে কাজ করার আহ্বান- হাটহাজারীতে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল এমপি

পেটে ছুরি ঢুকানোতে মৃত্যু না হওয়ায় ট্রাকের নিচে ঝাপ দিয়ে আত্মহত্যা

Ovi Pandey
হালনাগাদ: রবিবার, ১৫ মার্চ, ২০২০
ট্রাকের নিচে আত্মহত্যা

অমৃত ঘোষ, বগুড়াঃ বগুড়ার আদমদীঘিতে নিজের পেটে ছুরিকাঘাত করার পর ট্রাকের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন তোফাজ্জল হোসেন নামে এক যুবক।
রোববার (১৫ মার্চ) বিকেলে আদমদীঘি রেলস্টেশনের অদূরে রেল ক্রসিংয়ে এ ঘটনা ঘটে। নিহত তোফাজ্জল হোসেন আদমদীঘি থানার কুন্দগ্রাম ইউনিয়নের কড়ই গ্রামের আবুল হোসেনের ছেলে। জানা গেছে, তোফাজ্জল হোসেন দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। রোববার দুপুরে বাড়িতে আত্মহত্যার উদ্দেশে নিজের পেটে নিজেই ছুরিকাঘাত করেন। পরিবারের লোকজন বিষয়টি টের পেয়ে তাকে আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।
 এ দিকে তোফাজ্জল হোসেনের মা ছেলেকে নিয়ে ট্রেনযোগে বগুড়ায় যাওয়ার জন্য আদমদীঘি রেলস্টেশনে যাচ্ছিলেন। বিকেল ৪ টায় স্টেশনের অদূরে রেল ক্রসিংয়ের কাছে পৌঁছালে তোফাজ্জল হোসেন একটি চলন্ত ট্রাক দেখে তার নিচে ঝাঁপ দেন। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। আদমদীঘি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুর রাজ্জাক দি নিউজ কে জানান, মরদেহ উদ্ধার করে রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। রেলওয়ে পুলিশ লাশ ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে প্রেরন করে।


এ ক্যটাগরির আরো খবর..