শার্শার বাগআঁচড়া সঃ প্রাথমিক বিদ্যালয় থেকে ট্যালেন্টপুলে বৃত্তি পেল ইসতিয়াক

আঃজলিলঃবিশেষ প্রতিনিধিঃ যশোরের শার্শা উপজেলার  বাগআঁচড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে এ বছর ২০২০ সালের ৫ম শ্রেনী থেকে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে কে,এম,ইসতিয়াক আহমেদ।
সে যশোরের  ঝিকরগাছা উপজেলার ১০নং শংকরপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড শংকরপুর  গ্রামের শিক্ষক কে এম সাইফুল ইসলাম (বাবলু)ও মিসেসঃতহমিনা পারভীনের দম্পতির ছেলে।  বাগআচড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল ইসলাম বলেন ইসতিয়াক খুব ভাল ছেলে এবং পড়াশোনায় সে খুব ভাল সে যে,আমাদের স্কুল থেকে ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করেছে সেটা শুধু আমাদের একার গর্ব তাহা নয় সে আমাদের দেশ জাতির দশের গর্ব দূয়া করি ভবিষ্যতে সে আরো ভালো ফল লাভ করে।
এ দিকে ইসতিয়াক আহমেদের পিতা হরিদ্রাপোতা মাঃবিঃ লয়ের শিক্ষক কে,এম,সাইফুল ইসলাম( বাবলু) তাহার ছেলে ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করাই তিনি স্কুলের সর্বপুরি শিক্ষকদেরকে ধন্যবাদ গ্যাপন করেন।এবং সকলের কাছে ছেলের উত্তর উত্তর ভবিষ্যতের জন্য দূয়া চেয়েছেন।
বৃত্তি প্রাপ্ত পাওয়া ছাত্র  ইসতিয়াক আহমেদ  জানিয়েছে, লেখা পড়া শিখে সে  মানুষের মতো মানুষ হতে চাই। সকল পরীক্ষায় এই সাফল্য ধরে রাখতে চাই । বড় হয়ে সে পেশায় একজন ডাক্তার হতে চায়। আর ডাক্তার  হয়ে দেশ ও জাতীর সেবা করতে  চাই। এ জন্য তার পিতা মতা আত্নীয় স্বজন সহ সে  সকলের কাছে দোয়া চেয়েছেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Ovi Pandey
লেখক / প্রতিবেদক

Ovi Pandey

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।