দিল্লির চলমান সহিংসতায় উদ্বেগ প্রকাশ করেছে বিএনপি

দি নিউজ ডেস্কঃ ৪ দিন ধরে চলমান দিল্লির সহিংসতায় উদ্বেগ প্রকাশ করেছে বিএনপি। ভারতীয় উপমহাদেশে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে ভারত ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করে বিএনপি।

আজ বৃহস্পতিবার বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক বিবৃতিতে জানায়, ভারতে নাগরিকত্ব সংশোধনী আইনের (সিএএ) পক্ষ ও বিপক্ষ গোষ্ঠীর মধ্যে যে বিরোধ ছিল তা সাম্প্রদায়িক সহিংসতায় রূপ নিয়েছে। সহিংসতায় নিহত ও আহতের সংখ্যা আশঙ্কাজনকভাবে বাড়ছে। বিএনপি এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বলেছে, এ আইন পাশের ভয়াবহ প্রতিক্রিয়া এই উপমহাদেশ তথা এ অঞ্চলের সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য হুমকি হয়ে উঠবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Ovi Pandey
সংবাদ প্রতিনিধি

Ovi Pandey

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।