× Banner
সর্বশেষ
সাইবার নিরাপত্তা জোরদারে ইতালির সহযোগিতা চাইল বাংলাদেশ পুলিশ প্রশাসনকে জনমুখী করে গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী জাতিসংঘ ফোরামে অভিবাসী অধিকার ও বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান আরিফুল হক চৌধুরীর বৈশ্বিক বিনিয়োগের সম্ভাবনাময় গন্তব্য বাংলাদেশ – স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর সাথে চীনের Anhui Normal University-এর প্রেসিডেন্টের সাক্ষাৎ তথ্যমন্ত্রী সাথে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের প্রতিনিধি দলের সাক্ষাৎ বিশ্ব ব্যাংকের প্রতিনিধিদলের সাথে সড়ক ও সেতু মন্ত্রীর বৈঠক, সহযোগিতা সম্প্রসারণে জোর দেশে টিকাদান কার্যক্রম জোরদার করতে বৃহৎ পরিসরে ভ্যাকসিন সংগ্রহ করছে সরকার – স্বাস্থ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ

কুলাউড়ায় ‘শ্রীগীতা শিক্ষাঙ্গন’র জন্মাষ্টমী উদযাপন

Kishori
হালনাগাদ: শুক্রবার, ২৩ আগস্ট, ২০১৯

নয়ন লাল দেব, মৌলভীবাজার প্রতিনিধিঃ  ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ‘শ্রীগীতা শিক্ষাঙ্গন’ মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার লংলা চা-বাগান শাখার উদ্যোগে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপিত হয়েছে।

এ উপলক্ষ্যে ২৩শে আগষ্ট শুক্রবার সকালে ‘শ্রীগীতা শিক্ষাঙ্গন’ লংলা চা-বাগান শাখার ৩টি শিক্ষা কেন্দ্র থেকে যৌথভাবে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বাগানের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রার উদ্বোধন করেন প্রতিষ্টানের সাধারন সম্পাদক নয়ন লাল দেব ও সমন্বয়কারী জ্ঞান শংকর গৌড়। উক্ত শোভাযাত্রায় চা-বাগানে মেজেন্টা লাইন, বাজারটিলা ও হনুমানটিলা শ্রীগীতা শিক্ষাঙ্গনের প্রায় ২শতাধিক ছাত্র-ছাত্রী অংশগ্রহন করে। শোভাযাত্রা শেষে মেজেন্টা লাইন কেন্দ্র ভগবান শ্রীকৃষ্ণের জীবনালোকে এক আলোচনা সভা ও কীর্তন পরিবেশিত হয়। এতে প্রচুর ভক্তবৃন্দের সমাগম ঘটে।
এছাড়া কুলাউড়া উপজেলা শহরে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, জাতীয় হিন্দু সমাজ সংস্কার সমিতি, তরুন সনাতনী সংঘ, সিটিএস সহ বিভিন্ন সংগঠনের আয়োজনে মঙ্গল শোভাযাত্রা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানান অনুষ্ঠানের মধ্য দিয়ে জন্মাষ্টমী পালিত হয়েছে।
এদিকে কুলাউড়া উপজেলার টিলাগাঁও ইউনিয়নের লালবাগস্থ শ্রীশ্রী জগবন্ধু জিউড় আশ্রম হতে জন্মাষ্টমী শোভাযাত্রা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে এক ধর্মসভা ও পদাবলী কির্তন অনুষ্ঠিত হয়। কীর্তন পরিবেশন করেন জলি রানী দেব।
ছবিঃ লংলা চা-বাগানে শ্রীগীতা শিক্ষাঙ্গনের জন্মাষ্টমী শোভাযত্রার একাংশ।


এ ক্যটাগরির আরো খবর..