মুক্তার হাসান, টাঙ্গাইল থেকে: টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতু পূর্ব থানাধীন ইব্রাহিমাবাদ এলাকায় একটি ট্রাকে তল্লাসী চালিয়ে ষাট হাজার পিচ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১২।
এ ব্যাপারে র্যাব ১২ অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোঃ শাহবুদ্দিন খান (বিপিএম) জানান, ঢাকা থেকে রাজশাহীর উদ্দেশ্যে ইয়াবার একটি বড় চালান যাচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকালে র্যাব ১২ক্রাইম প্রিভেনশন সিপিসি-৩ এর কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ মহিউদ্দিন ফারুকীর নেতৃত্বে টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতু পূর্ব থানাধীন ইব্রাহিমাবাদ এলাকায় বিভিন্ন গাড়ীতে তল্লাসী চালায়। এ সময় একটি ট্রাকে তল্লাসী চালিয়ে ষাট হাজার পিচ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। তাদের মাদক পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক যার রেজিঃ নং ঢাকা মেট্রো-ট-১৮-৬৮৬১টিকে আটক করা হয়। এ সময় তিনটি মোবাইল ফোনসহ তিন হাজার টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় আটককৃত মাদক ব্যবসায়ী হলেন রাজশাহী জেলার গোদাগাড়ী থানার মাটিকাটা গ্রামের লুৎফর রহমানের ছেলে মোঃ মনোয়ারুল হাসান রাসেল (৩৬) ও একই জেলার রাজপাড়া থানার রায়পাড়া গ্রামের আব্দুল জলিলের ছেলে মোঃ বাবুল হোসেন।
এ সময় তিনি আরো জানান, ধৃত মোঃ মনোয়ারুল হাসান রাসেল কুখ্যাত মাদক স¤্রাট। জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানিয়েছেন তারা উত্তরাঞ্চলের পাবনা, সিরাজগঞ্জ, রাজশাহী, বগুড়া, কুষ্টিয়া, নাটোর, টাঙ্গাইলসহ বেশ কয়েকটি জেলায় পাইকারী মাদক ব্যবসায়ীদের মাধ্যমে ইয়াবা সরবরাহ করে থাকেন।