এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড়ে ১০ দিন ব্যাপী ফলদ ও বনজ বৃক্ষ মেলার উদ্বোধন হয়েছে। “অর্থ পুষ্টি স্বাস্থ্য চান,দেশী ফল বেশী খান” এই স্লোগান নিয়ে ৩ আগষ্ট (বুধবার) সকাল ১১টায় কালেক্টরেট চত্বর থেকে জেলা প্রশাসন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও বন বিভাগের আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। র্যালীতে জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন। র্যালী শেষে সরকারী অডিটোরিয়াম চত্বরে ১০ দিন ব্যাপী ফলদ ও বনজ বৃক্ষ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক অমল কৃষ্ণ মন্ডল। এসময় পুলিশ সুপার মোঃ গিয়াসউদ্দীন আহম্মেদ,কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো.রফিকুল ইসলাম,সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ আব্দুল আউয়াল সরকার ,জেলা জাসদের সভাপতি আব্দুল মজিদ বাবুল,সদর থানার অফিসার ইনচার্জ মমিনুল ইসলাম উপস্থিত ছিলেন। মেলায় বিভিন্ন ফলদ ও বনজের ৩০টি ষ্টল অংশ নেয়। উদ্বোধন শেষে অতিথিরা বিভিন্ন ষ্টল ঘুড়ে দেখেন।