× Banner
সর্বশেষ
দুর্ঘটনায় আহত উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাঃ শংকরের চিকিৎসার দায়িত্ব নিল সরকার জুড়িকে কৃষি হাবে রূপান্তরে সরকারের উদ্যোগ, প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা শ্রমমন্ত্রীর শ্যামনগরে বর্ণিল সাজে বাংলা নববর্ষ পালিত বাংলাদেশ দূতাবাসের আয়োজনে টোকিওতে পহেলা বৈশাখ উদ্‌যাপন বন্ধ হয়ে গেছে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার মাদারীপুরের ডাসারে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ  উদযাপিত গত দেড় দশক পরে এবার শান্তিপ্রিয় সুশৃংখল বর্ষবরণ -শিল্পমন্ত্রী কোটালীপাড়ায় বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন আগামী জুন মাসের মধ্যে হেলথ কার্ড দেওয়া হবে -স্বাস্থ্যমন্ত্রী প্রতিটি সম্প্রদায়ের কৃষ্টি ও সংস্কৃতি আমাদের জাতীয় ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ -পার্বত্যমন্ত্রী

নিউজ ডেক্স

সংকট মোকাবিলায় টাকা পাচার বন্ধ ও রেমিট্যান্স বাড়ানোর গুরুত্বারোপ

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৯ মে, ২০২২
সংকট মোকাবিলায় টাকা পাচার বন্ধ ও রেমিট্যান্স বাড়ানোর গুরুত্বারোপ

বাজারে ডলার সংকট প্রকট আকার ধারণ করায় এর দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এই মুহূর্তে ব্যাংকে ৯৫ টাকার কম দামে ডলার মিলছে না বললেই চলে। আন্তঃব্যাংকে প্রতি ডলার ৮৭ টাকা ৫০ পয়সা থেকে ৮৭ টাকা ৬০ পয়সা দরে বিক্রি হচ্ছে।

বিদ্যমান ডলার সংকট মোকাবিলার কৌশল নিয়ে দেশের শীর্ষস্থানীয় অর্থনীতিবিদ ও ব্যবসায়ীরা ভিন্ন মত প্রকাশ করেছেন। অর্থনীতিবিদদের অনেকে ডলারের দাম বাড়িয়ে সংকট মোকাবিলার পক্ষে হলেও অনেকেই আবার এর বিরোধিতা করছেন।

অন্যদিকে রপ্তানিকারকরা ডলারের দাম বাড়ানোর পক্ষে হলেও আমদানিকারকরা এর তীব্র বিরোধিতা করছেন। স্বার্থের দ্বন্দ্বের কারণে রপ্তানিকারক ও আমদানিকারকরা দুই মেরুতে অবস্থান নিয়েছেন বলে মনে করছেন অর্থনীতিবিদরা। তবে প্রবাসীরা লাভবান হচ্ছেন।

বিদ্যমান পরিস্থিতিতে সব পক্ষই সংকট মোকাবিলায় টাকা পাচার বন্ধ করা ও রেমিট্যান্স বাড়ানোর বিষয়ে পদক্ষেপ নেওয়ার ওপর বেশি গুরুত্ব দিয়েছেন।


এ ক্যটাগরির আরো খবর..