× Banner
সর্বশেষ
ফিলিপাইনে শুরু ৩৩তম আসিয়ান আঞ্চলিক ফোরামের বৈঠক এলএনজি টার্মিনালে ত্রুটি, দেশজুড়ে তীব্র গ্যাস সংকট নয়াদিল্লিতে ফের উত্তেজনা, বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে আহত ৫ মধ্যপ্রাচ্যে উত্তেজনায় ফের বাড়ল তেলের দাম, ব্রেন্ট ছাড়াল ৯৬ ডলার হাম ও ডেঙ্গুর দ্বৈত আতঙ্কে দেশ, বাড়ছে শিশু ও সাধারণ মানুষের ঝুঁকি দেশের ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ো হাওয়া র পূর্বাভাস, নদীবন্দরে সতর্ক সংকেত চীনের ১ লাখ ডলার সহায়তা: বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্তদের পাশে বাংলাদেশ রেড ক্রিসেন্ট আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৬ শ্রাবণ বৃহস্পতিবার (২৩ জুলাই) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও পরীক্ষা ব্যবস্থার সংস্কার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে – ককরোচ পার্টি

টাইগার জিন্দা হ্যায়’ মুভির পোস্টার প্রকাশ

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০১৭

বিনোদন ডেস্কঃ বলিউড সুপারস্টার সালমান খান দিওয়ালি উপলক্ষে তার ভক্তদের জন্য উপহার দিয়েছেন। উপহারটি হলো তার পরবর্তী ‘টাইগার জিন্দা হ্যায়’ সিনেমার পোস্টার।

বুধবার ১৮ অক্টোবর সকালে সালমান খান মাইক্রোব্লগিং সাইট টুইটারে বহুল প্রতীক্ষিত এই সিনেমার পোস্টার ভক্তদের জন্য শেয়ার করেন।

এটি মূলত ‘এক থা টাইগার’ সিনেমা সিক্যুয়াল। সিনেমার পরিচালক আলী আব্বাস জাফর।

‘টাইগার জিন্দা হ্যায়’ সিনেমায় সালমান খানের বিপরীতে দেখা যাবে তার সাবেক প্রেমিকা ক্যাটরিনা কাইফকে।

‘এক থা টাইগার’ সিনেমাতেও নায়িকা হিসেবে ক্যাটরিনা কাইফ ছিলেন।

সালমান খান অভিনীত তার সর্বশেষ সিনেমাটি ‘টিউবলাইট’ তেমন সাড়াজাগাতে পারেনি। বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। তাই ‘টাইগার জিন্দা হ্যায়’ সিনেমা সালমানের জন্য খুবই গুরুত্বপূর্ণ।

অস্ট্রিয়া ও মরক্কোয় এবং সংযুক্ত আরব আমিরাত, ‘টাইগার জিন্দা হ্যায়’ সিনেমার শুটিং হয়েছে।

আসন্ন ২২ ডিসেম্বর মুক্তি পাবে এই সিনেমাটি।


এ ক্যটাগরির আরো খবর..