× Banner
সর্বশেষ
আজ ৯ মে শনিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ শনিবার (৯ মে ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর জীবনী পশ্চিমবঙ্গে বিজেপির প্রথম সরকার, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মানবতাবিরোধী কোনো অপরাধকে তামাদি হতে দেবে না সরকার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী মাদক পাচার রোধে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু মাদক ও অবৈধ পাচার রোধে বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে সমঝোতা স্মারক সই শিক্ষাই হবে চীন-বাংলাদেশ সম্পর্কের সেতুবন্ধন -শিক্ষামন্ত্রী নওগাঁর পতিসরে রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উদ্‌যাপন

ঝিনাইদহ-৪ একই এলাকার আওয়ামীলীগ-বিএনপির দুই প্রার্থী

admin
হালনাগাদ: শনিবার, ৮ ডিসেম্বর, ২০১৮

আরিফ মোল্ল্যা,ঝিনাইদহ ॥ ঝিনাইদহ-৪ আসনে একই এলাকা থেকে আওয়ামী লীগ ও বিএনপির দুইজন প্রার্থী মনোনয়ন পেয়েছেন। এরা হলেন কালীগঞ্জ পৌরসভার নিশ্চিন্তপুর গ্রামের বর্তমান সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল আজীম আনার ও বিএনপির কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ।

বিষয়টি নিয়ে এলাকায় বেশ আলোচনা সমালোচনা চলছে। আনোয়ারুল আজীম আনার এর আগে কাউন্সিলার, উপজেলা চেয়ারম্যান ও সংসদ সদস্য নির্বাচিত হলে ও সাইফুল ইসলাম ফিরোজ জনপ্রতিনিধি হিসাবে নতুন প্রার্থী।

ঐ এলাকার ভোটাররা জানান, কালীগঞ্জ পৌরসভার নিশ্চিন্তপুর গ্রামের সরকারি নলডাঙ্গা হাইস্কুলের সামনে বর্তমান সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের বাড়ি। তিনি ছোট বেলা থেকে এখানেই বড় হয়েছেন। এখান থেকে তিনি পৌরসভার কাউন্সিলর, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সর্বশেষ ২০১৪ সালের নির্বাচনে নৌকা প্রতীকে আওয়ামী লীগের সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন।

অপরদিকে, সাইফুল ইসলাম ফিরোজের বাড়ি একই এলাকার নিশ্চিন্তপুর গ্রামের চিত্রানদীর পাড়ে হলেও তিনি ছাত্রজীবন থেকেই বাইরে বাইরে থেকেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাবেক সভাপতি (ভারপ্রাপ্ত) দায়িত্ব পালন করেছেন। বর্তমানে স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে আছেন। দল এবার তাকে ধানের শীষ প্রতীকে মনোনয়ন দিয়েছেন।


এ ক্যটাগরির আরো খবর..