ঝিনাইদহ জেলা পুলিশের উদ্যোগে গ্রাম পুলিশের মাঝে ঈদ উপহার বিতরণ

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ ॥  পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে জেলা পুলিশের পক্ষ থেকে গ্রাম পুলিশের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

রোববার দুপুরে সদর থানার চত্বরে এ ঈদ উপহার বিতরণ করেন জেলার পুলিশ সুপার মো: হাসানুজ্জামান।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কনক কুমার দাস, সদর থানার ওসি মিজানুর রহমান খান, ওসি (অপারেশন) মহসীন হোসেন, সেকেন্ড অফিসার শিকদার মনিরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের গ্রাম পুলিশদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।