ঝিনাইদহ ক্যাডেট কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত

ঝিনাইদহ প্রতিনিধি॥ ২২ ডিসেম্বর’২০১৬

ঝিনাইদহ ক্যাডেট কলেজের আন্ত:হাউজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা শেষ হয়েছে। বৃহস্পতিবার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার ইন চীফ মেজর জেনারেল সিদ্দিকুর রহমান সরকার।

এসময় ক্যাডেট কলেজ অধ্যক্ষ কর্নেল সাদেকুল বারীসহ বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী, ক্যাডেটদের অভিভাবকসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

সমাপনী দিনে কলেজের ক্যাডেটরা বিভিন্ন ধরনের মনোমুগ্ধকর শারীরিক ডিসপ্লে প্রদর্শন করে। পরে দৌড় প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। অতিথিরা ক্যাডেটদের এ ডিসপ্লে ও খেলা উপভোগ করেন।

ক্রীড়া প্রতিযোগীতায় সার্বিকভাবে প্রথম স্থান অধিকার করে হুমায়ুন হাউজ। খেলা শেষে প্রধান অতিথি বিজয়ীদের মাঝে ট্রফি তুলে দেন। ক্রীড়া প্রতিযোগীতায় মোট ৩০ টি ইভেন্টে শতাধিক ক্যাডেট অংশ নেয়। ক্রীড়া প্রতিযোগীতা ১৯ ডিসেম্বর শুরু হয়ে বৃহস্পতিবার শেষ হয়।

 

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।