× Banner
সর্বশেষ
ফ্যামিলি কার্ড নিয়ে বসে থাকলে হবে না, আয়বর্ধক কাজ করতে হবে – শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী লন্ডনে রাষ্ট্রপতি সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন সুদানের প্রধানমন্ত্রী ড. কামিল কারিগরী শিক্ষায় শিক্ষিত হয়ে আমাদের সন্তানেরা বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে- এমপি খোকন বরগুনা জেলা আরজেএফ’র কমিটি অনুমোদন ইউনাইটেড ময়মনসিংহ পাওয়ার-এর জন্য ব্র্যাক ব্যাংকের ৫০০ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ব্যবস্থাপনা কোটালীপাড়ায় অসহায় কৃষকের ধান কেটে দিলেন এমপি এস এম জিলানী বরিশালে নারীর বিরুদ্ধে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে মামলা দেশে সুস্থ্য প্রতিযোগিতার বিকাশ হোক, উন্নত প্রযুক্তিবান্ধব ও নিরাপদ পর্যটন শহর গড়ে তুলতে হবে: পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান পাইকগাছায় স্ক্যাব রোগে আক্রান্ত লতা আম দেখতে বাদামি ধুসর বর্ণ; বাজারে চাহিদা নেই চুয়াডাঙ্গার পশুর হাটে ক্যাশলেস লেনদেন প্রচারে বাংলাদেশ ব্যাংক ও ব্র্যাক ব্যাংকের উদ্যোগ

অবশেষে বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ মিঠুনের

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০১৬

ঝিনাইদহ প্রতিনিধি॥ ২২ ডিসেম্বর’২০১৬
অভাব অনাটনের সংসার। দরিদ্র পিতা মুরালী মজুমদার কাঠ মিস্ত্রির কাজ করে কোন রকম সংসার চালিয়ে যাচ্ছিলেন। তারই মধ্যে ছেলে মিঠুন মজুমদারকে লেখা-পড়া শিখিয়ে স্কুল-কলেজ পার করিয়েছেন। এখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞানে ভর্তির সুযোগ পেয়েছে মেধাবী ছাত্র মিঠুন মজুমদারের। ভর্তি হতে তার ১৫ হাজার টাকার প্রয়োজন ছিল।

আগামী ২৮ ডিসেম্বর ভর্তির শেষ তারিখ। কিন্তু দরিদ্র পরিবারের সন্তান মিঠুনের বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবার মত কোন টাকা পয়সা ছিল না। ভর্তির কোন উপায়অন্ত না পেয়ে মিঠুন কান্নায় ভেঙ্গে পড়ে। দিনআনা-দিন খাওয়া দরিদ্র পিতা মুরালী মজুমদার হতাশ হয়ে পড়েন। ছেলে বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েও টাকার অভাবে তাকে ভর্তি করতে পারছেন না এ চিন্তা  তাকে কুড়ে কুড়ে খেতে থাকে। বিষয়টি সাধারণ মানুষের মধ্যে জানাজানি হলে সোনার বাংলা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শিবুপদ বিশ্বাস উদ্যোগী হয়ে কালীগঞ্জের ব্যবসায়ী, সুধীবৃন্দ, সরকারি, বে-সরকারি চাকুরীজীবীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের কাছ থেকে ১১ হাজার টাকা আর্থিক সাহায্য উত্তোলন করে মিঠুনের হাতে তুলে দেন।
পরে বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী অফিসার ছাদেকুর রহমান ওই ছাত্রকে নিজ অফিসে ডেকে এনে বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য আরো ৩ হাজার টাকা সাহায্য প্রদান করেন।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার ছাদেকুর রহমান জানান, টাকার জন্য কারো লেখাপড়া বন্ধ হতে পারেনা। তোমার লেখাপড়াও বন্ধ হবে না। যেকোন উপায়ে টাকা পয়সা সংগ্রহ হয়ে যাবে। তিনি আরো বলেন, টাকার অভাবে কোন মেধাধী ছাত্র বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবে না এটা হতে পারে না। অন্তত আমি জানতে পারলে তাদের একটা ব্যবস্থা হবেই। তিনি ওই ছাত্রকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে মনোযোগের সাথে লেখাপাড়ার করার জন্য অনুপ্রেরণা দেন। লেখাপড়া শিখে দেশের  জন্য ভাল কাজ করার পরামর্শও দেন। সে সেময় উপস্থিত ছিলেন, কালীগঞ্জ থানার অফিসার-ইন-চার্জ (ওসি) আমিনুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জাহিদুল করিম, সোনার বাংলা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শিবুপদ বিশ্বাসসহ অন্যান্যেরা।  অবশেষে মিঠুনের বিশ্ববিদ্যালয়ে ভর্তি আশা পূরণ হলো।
মেধাবী ছাত্র মিঠুন মজুমদার জানান, তারা দুই ভাই। পিতা কাঠ মিস্ত্রির কাজ করে সংসার চালান। মাঝে মধ্যে পিতার সাথে সেও কাজ করতো। ২০১৪ সালে চাঁচড়া মাধ্যমিক বিদ্যালয় থেকে সে জিপিএ ৫ পেয়ে এসএসসি পাস করে। ২০১৬ সালে মাহতাব উদ্দীন ডিগ্রি কলেজ থেকে জিপিএ ৪.২৫ পেয়ে এইচএসসি পাস করে। এরপর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে রাষ্টবিজ্ঞান বিভাগে ভর্তির সুযোগ পায় সে। যারা তাকে বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ সৃষ্টি করে দিয়েছেন তাদের প্রতি মিঠুন চিরকৃতজ্ঞতা প্রকাশ করে।

 

 

 


এ ক্যটাগরির আরো খবর..