ঝিনাইদহ কালীগঞ্জে মাদকসহ আবার ধরা সাবেক কাউন্সিলর

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ: ঝিনাইদহ কালীগঞ্জে ইয়াবা রাখার অপরাধে সাবেক কাউন্সিলর বজলুর রসিদ নান্নুুকে ৪ মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে ফয়লা এলাকার কোলা রোড থেকে ১৩ পিচ ইয়াবা ট্যাবলেটসহ তাকে আটক করা হয়। এ সময় কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সূবর্ণা রানী সাহার পরিচালনায় অনুষ্ঠিত ভ্রাম্যমান আদালত তাকে ৪ মাসের কারাদন্ড প্রদান করেন।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সূবর্ণা রানী সাহা জানান, নেশাজাতীয় দ্রব্য ইয়াবা ট্যাবলেট রাখার অপরাধে কালীগঞ্জ পৌরসভার সাবেক কমিশনার ফয়লা গ্রামের তোফাজ্জেল হোসেন তাইজেলের ছেলে বজলুর রশিদ নান্নুকে ৪ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। এ সময় ঝিনাইদহ মাদক দ্রব্য অধিদপ্তরের কর্মকর্তাসহ স্থানীয় পুলিশ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মাদকসহ আইন শৃংখলা বাহিনীর হাতে ধরে খেয়ে কারাভোগের পর সম্প্রতি জামিনে পেয়ে বাড়ি আসে। এরপর আবার ধরা পড়লো মাদকসহ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Biswajit Shil
লেখক / প্রতিবেদক

Biswajit Shil

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।