× Banner
সর্বশেষ
দেশের প্রাকৃতিক দুর্যোগের সর্বশেষ তথ্য এবং উপদ্রুত এলাকায়  আশ্রয় ও ত্রাণ কার্যক্রম বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়: তথ্য ও সম্প্রচার মন্ত্রী দেশের প্রাকৃতিক দুর্যোগের সর্বশেষ তথ্য এবং উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সরকারের গৃহীত কার্যক্রম শিক্ষা ও কারিগরি খাতে বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী সিঙ্গাপুর বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতাদের সাক্ষাৎ মধুখালীতে শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট সভাপতি ও ইউনিট লিডারদের সাথে মতবিনিময় সভা যখনই বাংলাদেশের জনগণ বিপদে পড়েছে, চীন পাশে দাঁড়িয়েছে – ইয়াও ওয়েন দিল্লি বিক্ষোভের পর মোদি সরকারের কাছে রাহুল গান্ধীর ৫ দফা দাবি

মেহেরপুর জেলাকে “বাল্য বিবাহমুক্ত” ঘোষনা

admin
হালনাগাদ: শনিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০১৬

মেহের আমজাদ, মেহেরপুর (২৭/০২/১৬):মেহেরপুর জেলাকে “বাল্য বিবাহমুক্ত” জেলা ঘোষনা করা হয়েছে। আজ শনিবার বেলা একটায় মেহেরপুর স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত গনসমাবেশে মন্ত্রী পরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওই ঘোষনা দেন।

তাঁর ঘোষনার মধ্য দিয়ে মেহেরপুর দেশের প্রথম বাল্য বিবাহমুক্ত জেলা। অনুষ্ঠানে বক্তৃতায় প্রধান অতিথি বলেন, একাত্তরের ১৭ এপ্রিল এই মেহেরপুরের মুজিবনগর  প্রথম সরকারের শপথ গ্রহণ ছিল একটি ঐতিহাসিক অর্জন।

আজ বাল্য বিবাহ মুক্ত ঘোষণা আরেকটি ঐতিহাসিক অর্জন হয়ে জেলার নামটি ইতিহাসে ঠাঁই পাবে। বাল্য বিবাহ মুক্ত ঘোষণা করা সহজ কিন্তু ধরে রাখা হিমালয় পর্বতে আরোহণের মতই কঠিন উল্লেখ করে তিনি আরো বলেন- এ ঘোষণার মধ্য দিয়ে যুদ্ধ শেষ হচ্ছে না, যুদ্ধ শুরু হ’ল।

তাই বাল্য বিবাহ মুক্ত রাখার লক্ষ্যে জেলার সব শ্রেণী পেশার মানুষকে যার যার অবস্থান থেকে কাজ করার আহবান জানান তিনি।
মেহেরপুরের জেলা প্রশাসক মোঃ শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত গনসমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য মোঃ মকবুল হোসেন, সংরক্ষিত মহিলা সংসদ সদস্য সেলিনা আখতার বানু, মন্ত্রী পরিষদ বিভাগের (সমন্বয় ও সংস্কার) ভারপ্রাপ্ত সচিব এন.এম জিয়াউল আলম, খুলনা বিভাগীয় কমিশনার মোঃ আব্দুস সামাদ, প্রধান মন্ত্রীর কার্যালয়ের (জিআইইউ) মহাপরিচালক মোঃ আবদুল হালিম, সেভ দ্য চিলড্রেন ইন বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর টিম হোয়াইট, মেহেরপুরের পুলিশ সুপার হামিদুল আলম, জেলা পরিষদ প্রশাসক অ্যাড. মিয়াজান আলী, পৌর মেয়র আলহাজ মোঃ মোতাচ্ছিম বিল্লাহ মতু।

গনসমাবেশে বক্তারা বলেন, বাল্য বিবাহ অভিশাপ-একটি সামাজিক ব্যাধি। বাল্য বিয়ের কারণে একটি শিশুর শরীরে আর একটি শিশুর জন্ম নেয়। এটি মা ও সন্তান দু’জনের জন্য ঝুঁকি এবং অধিকাংশ ক্ষেত্রেই তা মৃত্যুর কারণ। এর প্রতিকার হওয়া দরকার। আজ থেকে আর একটিও বাল্য বিয়ে নয়।

যেখানে বাল্য বিবাহ সেখানেই প্রতিরোধ। -এ শপথ নিতে অনুষ্ঠানে হাজার হাজার স্কুল ছাত্র-ছাত্রী, শিক্ষক-অভিভাবক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মেহেরপুর সদর উপজেলা চেয়ারম্যান অ্যাড. মারুফ আহম্মদ বিজন, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ আসাফ-উদ দৌল্লা,

মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম.এ খালেক, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বশির আহাম্মেদ, জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক আলহাজ মোঃ গোলাম রসুল, জেলা চেয়ারম্যান সমিতির পক্ষে আমাম হোসেন মিলু, জেলা জাতীয় মহিলা সংস্থার সভাপতি শামীম আরা হীরা, জেলা ইমাম সমিতির সভাপতি আলহাজ মোঃ আনসার-উদ্দিন বেলালী, জেলা নিকাহ রেজিস্টার সমিতির পক্ষে হাবিবুর রহমান মাষ্টার প্রমুখ।

মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত গনসমাবেশের সঞ্চালনায় ছিলেন আবুল হাসনাত দিপু ও নিশান সাবের। অনুষ্ঠানের শেষাংশে শপথ বাক্য পাঠ করান গনসমাবেশের প্রধান অতিথি। পরে সেখানে ‘‘আর নয় বাল্য বিয়ে”- শিরোনামে বিভিন্ন স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীদের সমন্বয়ে একটি ডিসপ্লে প্রদর্শন করা হয়।
এর আগে সকাল সাড়ে দশটার দিকে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।

বিভিন্ন শ্রেণী পেশার মানুষের স্বতস্ফুর্ত অংশ গ্রহণে কিছুক্ষণের মধ্যেই কানায় কানায় পুর্ণ হয় জেলা স্টেডিয়াম মাঠ। মেহেরপুর জেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারীসহ জেলার বিভিন্ন সরকারি বে-সরকারি প্রতিষ্ঠান ও এনজিও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..