ঝিনাইদহ কালীগঞ্জে দিনব্যাপী নিরাপদ খাদ্য ও পুষ্টি মেলার উদ্বোধন

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ: ঝিনাইদহের কালীগঞ্জের খাদ্য অধিকার ও খাদ্য নিরাপত্তা অর্জনের আন্দোলনকে বেগবান করার উদ্দেশ্যে দিনব্যাপী নিরাপদ খাদ্য ও পুষ্টি মেলা অনুষ্ঠিত হয়েছে। জাপান ভিত্তিক সেচ্ছাসেবী সংগঠন হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ড এ মেলার আয়োজন করে। বুধবার সকাল ১১টায় খাদ্য ও পুষ্টি মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জাতীয় কৃষি পদক প্রাপ্ত কৃষক হেলাল উদ্দিন।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ নিরাপদ খাদ্য নেটওয়ার্ক (বিএফএসএন) এর চেয়ারম্যান মহিদুল হক খান, শুদ্ধ কৃষির চেয়ারম্যান কাকলী খান, কালীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শেখ. ড মামুনুর রশিদ, হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ডের কান্ট্রি ডিরেক্টর আতাউর রহমান মিটন, মেলা উদযাপন কমিটির সভাপতি প্রভাত ব্যানার্জী, কিশোর কুমার কাজল প্রমুখ।

বিকাল ৩টায় এই মেলায় কালীগঞ্জ উপজেলার ৫জন নারীকে খাদ্য নিরাপত্তা নিশ্চিত ও পুষ্টি চাহিদা পুরনে কাজ করায় হাঙ্গার ফ্রি প্রাইজ প্রদান ও চিত্রাংকন প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরন করা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুবর্ণা রানী সাহা।

এছাড়াও মেলায় ঐতিহ্যবাহী হাড়ি ভাঙ্গা খেলা, তৈলাক্ত গাছে উঠা প্রতিযোগিতা, কলা খাওয়া প্রতিযোগিতা, বাজনা শেষে বালিশ খেলা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
মেলায় দেশের বিভিন্ন স্থান থেকে নারী সংগঠন,কৃষক সংগঠন,পুষ্টি উন্নয়ন সংক্রান্ত সংগঠন তাদের উৎপাদিত নিরাপদ খাদ্য, পিঠা, কৃষি উপকরন,প্রকাশনা ও প্রযুক্তি প্রদর্শন

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Biswajit Shil
লেখক / প্রতিবেদক

Biswajit Shil

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।