× Banner
সর্বশেষ
নড়াইলে ছুরিকাঘাতে যুবক হত্যা রোমে বাংলাদেশ দূতাবাসে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস পালিত তাঁতশিল্পের উন্নয়নে প্রান্তিক তাঁতিদের মতামতকে গুরুত্ব দিচ্ছে সরকার  – বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ২০৮ বোতল ভারতীয় নেশা জাতীয় উইনিক্স সিরাপ উদ্ধার আজ ১৯ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৯ জুলাই (২ শ্রাবণ ) রবিবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে রাজাকারদের রাজনৈতিক গোষ্ঠীকে বর্জন করতে হবে – স্বাস্থ্যমন্ত্রী অনলাইন অপরাধের বিরুদ্ধে সংসদে নতুন কঠোর আইন পাস হয়েছে – পররাষ্ট্র প্রতিমন্ত্রী পানির অধিকার নিয়ে শ্যামনগরে অনুষ্ঠিত হল ছায়া উপকূলীয় পানি সংসদ রাজনৈতিক বিবেচনায় পদোন্নতি না দেওয়া মানবতার ওপর আঘাত – রিজভী

ঝিনাইদহে ৪ মাসব্যাপী জাপানী ভাষা প্রশিক্ষণ কোর্সের সনদপত্র বিতরণ

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ৫ মার্চ, ২০১৯

স্টাফ রিপোর্টার,ঝিনাইদহ:  ঝিনাইদহে ৪ মাসব্যাপী জাপানী ভাষা প্রশিক্ষণ কোর্সের প্রশিক্ষানার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকেলে ঝিনাইদহ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) মিলনায়তনে এ ১ম কোর্সের প্রশিক্ষনার্থীদের মাঝে এ সনদপত্র বিতরণ করা হয়।

টিটিসি’র অধ্যক্ষ রুস্তম আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ। এসময় উপস্থিত ছিলেন প্রশিক্ষক হায়দার হোসেন, আসাদুজ্জামান, এম এ বাকিসহ অন্যান্যরা।

টিটিসি’র অধ্যক্ষ রুস্তম আলী জানান, টিটিসি’র আয়োজনে জেলার বিভিন্ন উপজেলার ৭৭ জন যুবক এ ভাষা প্রশিক্ষণ গ্রহণ করেন। প্রশিক্ষিতরা ঢাকায় মৌখিক পরীক্ষায় পাশ করার পর বিভিন্ন ট্রেডে ৬ মাসের হাতে-কলমে প্রশিক্ষণ শেষে সম্পুর্ন সরকারি খরচে জাপানে কর্মসংস্থানের সুযোগ পাবেন।


এ ক্যটাগরির আরো খবর..